...
...
Next Story

বকখালির সমুদ্রসৈকতে বিশাল যান! হতবাক পর্যটক-স্থানীয়রা, ভোররাতে দাঁতনে রহস্য

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার কাজুচক এলাকায় বুধবার ভোররাতে একটি বড় আকারের ড্রোন ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

Published on: Mar 19, 2026, 12:08:00 IST
Advertisement

ফাঁকা সমুদ্র সৈকত। চারিদিকে তেমন কেউ নেই। কিন্তু সৈতকের মাঝে পড়ে রয়েছে বিশাল বড় জেট বিমানের আদলে তৈরি ড্রোন। বুধবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বকখালির ফ্রেজারগঞ্জের সমুদ্রতটে এই ড্রোন উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের ধানজমিতে আরও একটি ড্রোন মিলেছে। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, কোথা থেকে ওই দুটি ড্রোন এল? এদিকে, বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। প্রচারও শুরু হয়েছে। তাহলে ড্রোনের মাধ্যমে কী গোপনে নজরদারি পরিকল্পনা? সেই প্রশ্ন উঠেছে। দুটি ক্ষেত্রেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সমুদ্রসৈকতে ড্রোন

বকখালির সমুদ্রসৈকতে বিশাল যান! (সৌজন্যে ফেসবুক )
বকখালির সমুদ্রসৈকতে বিশাল যান! (সৌজন্যে ফেসবুক )

বুধবার দুপুর নাগাদ পর্যটনকেন্দ্র বকখালি থেকে ঢিলছোড়া দূরত্বে, পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্রসৈকতে একটি ড্রোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে হলুদ এবং লাল আকৃতির এই ড্রোনটি পান। জেট বিমানের আদলে তৈরি। সাধারণত, এই ধরনের ড্রোনের ভিতরে বিভিন্ন ধরনের তার যুক্ত যন্ত্রাংশ দেখা যায় আর তা থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে এই ড্রোনটি দেখার জন্য ভিড় জমায় মানুষ স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় পুলিশ অবশেষে জেট বিমান আকৃতির ওই ড্রোনটিকে উদ্ধার করে। ড্রোনটির কিছু অংশ ভেঙে গিয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ড্রোনের ডানায় লেখা রয়েছে শিকরা ড্রোন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ধরনের ড্রোন ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনার মহড়ায় ব্যবহার করা হয়। প্রতিরক্ষা প্রশিক্ষণে ব্যবহৃত হয়। পাহাড়, সমুদ্রের একাধিক জায়গায় অপারেশনের ক্ষেত্রেও এই ড্রোন ব্যবহার করা হয়। এটি একটি দ্রুতগতির এবং চালকবিহীন আকাশযান। যা জেট ইঞ্জিন চালিত। তাহলে কী কোনও অপারেশন করার ক্ষেত্রে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে তটে মুখ থুবড়ে পড়ে? বিষয়টি জানার চেষ্টা চলছে। সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ জানান, ড্রোনটি ভারতীয় সেনাবাহিনীর প্র্যাক্টিস ড্রোন। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ সমুদ্র সৈকত থেকে সেটিকে উদ্ধার করেছে। জানানো হয়েছে সেনাবাহিনীকেও। বিষয়টি নিয়ে আতঙ্কের কিছু নেই বলেই তিনি জানান।

দাঁতনের ধানজমিতে ড্রোন

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe