...
...
Next Story

রানাকে জেরা করে বহু ISI চরের নাম উদ্ধার! কাঠমান্ডুতে যাতায়াত ছিল তপসিয়ার ইজাজের? ধৃতদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

রানার পাকিস্তানি পাসপোর্ট নম্বর হাতে পেয়ে যায় পুলিশ। সেখান থেকেই তাঁর আসল নাম, ঠিকানা রাজ্য পুলিশের হাতে চলে আসে।

Published on: Aug 12, 2026, 20:11:13 IST
Advertisement

স্বাধীনতা দিবসের আগে চাঞ্চল্য ফেলে দিয়ে উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ওয়াহাব আলম ওরফে রানা রউফকে এদিন গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। শুধু রানাই নয়, তাঁর শাগরেদ ইজাজকেও পাকড়াও করেছে পুলিশ। আর তাঁদের জেরা করেই একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।

নেপাল থেকে বিহার রুটে কলকাতায় রানা.. আইএসআই যোগ?

রানাকে জেরা করে বহু ISI চরের নাম উদ্ধার! কাঠমান্ডুতে যাতায়াত ছিল তপসিয়ার ইজাজের?। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
রানাকে জেরা করে বহু ISI চরের নাম উদ্ধার! কাঠমান্ডুতে যাতায়াত ছিল তপসিয়ার ইজাজের?। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

রানা ও ইজাজকে গ্রেফতারির পর জেরায় একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রের খবর, নেপালের কাঠমান্ডু থেকে বিহারের রক্সৌলের রাস্তা ধরে কলকাতায় আসেন রানা। তাঁকে তপসিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির সময় নিজের নাম ওয়াহাব আলম বলে জানায় রানা। এরপর এসটিএফের কর্তাদের নিজের আধার ও ভোটার কার্ডও দেখায় রানা। সূত্রের খবর, সেই কার্ড যাচাই করে দেখা যায়, ওই ভোটার কার্ডের নাম ২০২৬ সালের এসআইআর প্রক্রিয়ায় বাতিল হয়ে গিয়েছে। এরপর রানার পাকিস্তানি পাসপোর্ট নম্বর হাতে পেয়ে যায় পুলিশ। সেখান থেকেই তাঁর আসল নাম, ঠিকানা রাজ্য পুলিশের হাতে চলে আসে। এখানেই শেষ নয়। তদন্তে অনুমান করা হচ্ছে, রানা বাংলাদেশ যাওয়ার জন্যই কলকাতায় আসেন। সেখানে তাঁর কোনও সন্ত্রাসী পরিকল্পনা ছিল না কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, রানাকে জেরা করে একাধিক আইএসআই এজেন্টের নাম পেয়েছে পুলিশ, এই নামগুলির মধ্যে জনৈক জেডির নাম মেলে। এদিকে, গ্রেফতারির সময় রানার নোটবুকে কিছু ফোন নম্বর পায় পুলিশ। সেখানে নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নম্বরও রয়েছে।

প্রতিবেশীদের গুডবুকে ইজাজ?

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks