...
...
Next Story

Tragic road accident: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা! ঘণ্টার পর ঘণ্টা পড়ে রাস্তায়,কল্যাণীতে প্রাণ হারালেন ২ আদিবাসী যুবক

Tragic road accident: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার নদিয়া জেলার কল্যাণীর এ-ফাইভ আদিবাসী পাড়ার খেলার মাঠে এই অনুষ্ঠানটি হয়েছিল। সন্ধ্যায় হরিণঘাটা থানার দয়লা এলাকা থেকে কল্যাণীর এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিন যুবক। অনুষ্ঠান শেষে বুধবার রাত বারোটার পরে বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা।

Published on: Jul 2, 2026, 12:32:30 IST
Advertisement

Tragic road accident: বীর সিধু-কানু অ্যাথলেটিকস ক্লাবের ১৭১ তম বার্ষিক উৎসবে যোগ দিতে এসে মর্মান্তিক পরিণতি হল দুই আদিবাসী যুবকের। নদিয়ার কল্যাণীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই দুই যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক যুবক।

কল্যাণীতে প্রাণ হারালেন ২ আদিবাসী যুবক (Representational)
কল্যাণীতে প্রাণ হারালেন ২ আদিবাসী যুবক (Representational)

বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেল ব্রিজের উপর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার নদিয়া জেলার কল্যাণীর এ-ফাইভ আদিবাসী পাড়ার খেলার মাঠে এই অনুষ্ঠানটি হয়েছিল। সন্ধ্যায় হরিণঘাটা থানার দয়লা এলাকা থেকে কল্যাণীর এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিন যুবক। অনুষ্ঠান শেষে বুধবার রাত বারোটার পরে বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের উপর দিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রেল ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষের জেরে তিনজনই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এরপর দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকেন তাঁরা।

আনুমানিক ভোর তিনটে নাগাদ পথ চলতি মানুষজন তাঁদের দেখতে পান। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানে সমাই মূর্মু (৩০) এবং সঞ্জীব মূর্মু (২৪)-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর আহত সুমন টুডুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।পরিবারের দাবি, হরিণঘাটা থানার দয়লা এলাকা থেকে তিনজনই বীর সিধু কানু অ্যাথলেটিকস ক্লাবের ১৭১তম বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে কল্যাণীতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। কী কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় দয়লা এলাকা ও কল্যাণীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহত যুবকের দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks