...
...
Next Story

Mach Bhaat in Maa Canteen: রাজ্যে মসনদে BJP সরকার, এবার মা ক্যান্টিনে ৫ টাকায় মিলবে মাছ-ভাত! মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন,' ডিম ভাত যেটা ৫ টাকায় ছিল, সেটা চালু থাকবে, তার সঙ্গে মাছও (মেনুতে) যুক্ত হবে। তার গুণগত মান ঠিকঠাক করা হবে। যাতে লোকজন খেতে পারেন।'

Published on: May 14, 2026, 16:33:52 IST
Advertisement

সদ্য শপথ নিয়েছেন রাজ্যের বিজেপি সরকারের ৫ মন্ত্রী। এদিকে, গত কয়েক দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের তরফে একের পর এক পদক্ষেপ চলছে। তারই মধ্যে জানা যাচ্ছে, এবার থেকে মা ক্যান্টিনে মিলবে মাছ ভাতও। তবে কি আগের তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ডিম-ভাত, আর মা ক্যান্টিনের মেনুতে থাকবে না? বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

রাজ্যে মসনদে BJP সরকার, মা ক্যান্টিনে ৫ টাকায় মিলবে মাছ-ভাত!মুখ খুললেন দিলীপ ঘোষ
রাজ্যে মসনদে BJP সরকার, মা ক্যান্টিনে ৫ টাকায় মিলবে মাছ-ভাত!মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন,' ডিম ভাত যেটা ৫ টাকায় ছিল, সেটা চালু থাকবে, তার সঙ্গে মাছও (মেনুতে) যুক্ত হবে। তার গুণগত মান ঠিকঠাক করা হবে। যাতে লোকজন খেতে পারেন।.. আরও বেশি জায়গায় করা যায় কি না… এটা গরিব মানুষদের জন্য ব্যবস্থা আছে, সেটাকে ঠিকঠাক করা।' এরই সঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,' মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু হয়ে যাবে।' তাঁর কাছে প্রশ্ন যায়, এর দাম কি ৫ টাকাই থাকবে? উত্তরে দিলীপ ঘোষ বলেন,' আপাতত ৫ টাকাই থাকবে। দেখা যাক, যদি মনে করা হয় বাড়াবার দরকার আছে, খরচা যদি বাড়ে, তাহলে সরকার ভাববে।'

ফলত, আপাতত ৫ টাকাতেই মিলবে এই মাছভাত। প্রসঙ্গত, এই মা ক্যান্টিন শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে। সেই সময় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য এই ক্যান্টিন চালু হয়। সেখানে ৫ টাকায় দেওয়া হয় ডিম-ভাত। এল্প সময়ের মধ্যে এই ক্যান্টিন নিয়ে আলোচনাও হয়েছিল জনমানসে। তৃণমূলের দলীয় ট্যাগ লাইন ছিল ‘মা, মাটি, মানুষ’। আর এই ক্যান্টিনের নাম 'মা' ক্যান্টিন। নামের কি কোনও পরিবর্তদন ঘটবে, বিজেপি আমলে? আপাতত ক্যান্টিনের নাম পাল্টাচ্ছেনা বলেই ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe