...
...
Next Story

বড় দুর্ঘটনার থেকে রক্ষা! কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে ধাক্কা চালকবিহীন গাড়ির, হুলুস্থূল...

এই ঘটনার পর বিমানটির উড়ান বাতিল করে প্রয়োজনীয় মেরামতির জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র মেলার পর তবেই সেটি ফের উড়বে বলে জানা গিয়েছে।

Published on: Apr 8, 2026, 12:56:22 IST
Advertisement

কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ইন্ডোগোর বিমান। যাত্রীবাহী বিমানে কিনা ধাক্কা মারল একটি চার চাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। জানা গিয়েছে, মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ নম্বর বেতে দাঁড়িয়ে থাকা ইন্ডিগো বিমানে চালকবিহীন একটি লোডিং গাড়ির ধাক্কা লাগে। ফলে ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। তবে কোনও যাত্রী বা স্টাফ কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। বিমানটির উড়ান বাতিল করা হয়েছে। কী করে দুর্ঘটনা ঘটল, গাড়িটি কোথা থেকে, কী করে এল তা নিয়ে ধোঁয়াশা। বিমানসংস্থাটি বিমানবন্দর কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কী হয়েছিল?

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে ধাক্কা চালকবিহীন গাড়ির
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে ধাক্কা চালকবিহীন গাড়ির

জানা গিয়েছে, কলকাতা থেকে গুয়াহাটি উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। ইন্ডিগোর ৬ই ৬৬৬৩ বিমানটি দাঁড়িয়েছিল বিমানবন্দরে। সব কিছু খতিয়ে দেখছিলেন স্টাফরা। সেই সময় আচমকা একটি চালকবিহীন গাড়ি ধাক্কা মারে বিমানটিতে। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেহেতু বিমানের ইঞ্জিনে এই ধাক্কা লাগে তাই সেখানে আগুন ধরে যাওয়ার আশঙ্কা ছিল। বিমানটির আর কী ক্ষতি তা দেখা হচ্ছে এবং মেরামতির কাজ শুরু হবে। ইতিমধ্যে বিমান সংস্থাটির পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয়েছে কর্তৃপক্ষকে। তবে এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনার পর বিমানটির উড়ান বাতিল করে প্রয়োজনীয় মেরামতির জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র মেলার পর তবেই সেটি ফের উড়বে বলে জানা গিয়েছে। তবে সংস্থার তরফে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। এক বিবৃতি জারি করে বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, 'এপ্রনে থাকা একটি চালকবিহীন গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে। বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যোগাযোগ রাখা হয়েছে।' উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কলকাতা বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটে। ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় বলে খবর। বেশ কিছুটা অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। তবে তার আগেই, বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছিল বলে খবর। পরে ইন্ডিগো জানিয়েছে, কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ এপ্রিল ২০২৬ তারিখে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এয়ারপোর্টের এপ্রনে থাকা একটি তৃতীয় পক্ষের চালকবিহীন যান হঠাৎ করে পার্ক করা একটি ইন্ডিগো বিমানের সঙ্গে ধাক্কা লাগে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe