...
...
Next Story

UPSC Civil Services Preparation Course: IAS, IPS হবেন? UPSC সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য সরকারি কোর্স, কীভাবে সুযোগ?

আইএএস বা আইপিএস হতে চান? সেই লক্ষ্যে যাঁরা ২০২৭ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দেবেন, তাঁদের জন্য সরকারি কোর্স চালু করা হচ্ছে। সেই কোর্সে ভরতির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। কীভাবে আবেদন করতে হবে?

Published on: Feb 18, 2026 03:10 PM IST
Advertisement

ইউপিএসসি সিভিল সার্ভিসেসের পরীক্ষার জন্য সরকারি জায়গা থেকে প্রস্তুতি নিতে চান? পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেই সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যে প্রার্থীরা ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) সিভিল সার্ভিসেস পরীক্ষা দিতে চায়, তাঁদের জন্য ১০ মাসের বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে 'সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিস সার্ভিসেস স্টাডি সেন্টার'-এ। ওই কোর্সের মাধ্যমে প্রিলিমিনারি ও মেনস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন প্রার্থীরা। তবে ১০ মাসের সেই কোর্স ভরতির জন্য অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হলে তবেই সরকারি কোর্সে ভরতি হওয়ার সুযোগ মিলবে। তবে যে প্রার্থীরা আগের কোনও বছরে ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছিলেন, তাঁরা সরাসরি এই কোর্সে ভরতির সুযোগ পাবেন।

কতদিন আবেদন করা যাবে?

যাঁরা ২০২৭ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দেবেন, তাঁদের জন্য সরকারি কোর্স চালু করা হচ্ছে। (ছবিটি প্রতীকী)
যাঁরা ২০২৭ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দেবেন, তাঁদের জন্য সরকারি কোর্স চালু করা হচ্ছে। (ছবিটি প্রতীকী)

ইতিমধ্যে 'সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিস সার্ভিসেস স্টাডি সেন্টার'-র ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রস্তুতিমূলক কোর্সে ভরতির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩০ মার্চ দুপুর তিনটে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

১) অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা।

২) সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ৫০ টাকা।

অ্যাডমিশন টেস্ট কীভাবে হবে?

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দুটি ধাপে অ্যাডমিশন টেস্ট হবে। মোটামুটি ইউপিএসসি সিভিল সার্ভিসেসের পরীক্ষার ধাঁচেই হবে সেই অ্যাডমিশন টেস্ট।

১) প্রথম ধাপ: এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন), সাবজেকটিভ প্রশ্ন এবং প্রবন্ধ থাকবে।

২) দ্বিতীয় ধাপ: যে প্রার্থীরা প্রথম ধাপের গণ্ডি পার করবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

কোর্সের জন্য কত টাকা লাগবে?

১) জেনারেল তথা অসংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের প্রতি মাসে ১,০০০ টাকা দিতে হবে। অর্থাৎ মোট ১০,০০০ টাকা লাগবে।

২) তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীদের ক্ষেত্রে মাসিক কোর্স ফি হল ৫০০ টাকা। অর্থাৎ তাঁদের মোট ৫,০০০ টাকা খরচ হবে।

সেই কোর্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

২) বিশেষজ্ঞ শিক্ষকরা ক্লাস নেবেন। যাঁরা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতির ক্লাস নিয়ে থাকেন।

৩) অনলাইনে ক্লাস হবে না। সশরীরে ক্লাসে উপস্থিত থাকবেন।

৪) অতীতে যাঁরা 'সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিস সার্ভিসেস স্টাডি সেন্টার'-র ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রস্তুতিমূলক কোর্স করেছেন, তাঁরা আর নতুন করে আবেদন করতে পারবেন না। তবে তাঁদের যাবতীয় সহায়তা করা হবে বলে রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

অ্যাডমিশনের জন্য আবেদনের লিঙ্ক - এখানে লিঙ্ক করুন

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe