স্থানীয় স্টার্ট-আপ কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে বাংলায় নিজেদের উপস্থিতি আরও বাড়াতে চাইছে মার্কিন সংস্থা। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাবলিসিস স্যাপিয়েন্ট নামে ওই মার্কিন সংস্থা পশ্চিমবঙ্গের গ্লোবাল কেপেবিলিটি সেন্টার (জিসিসি) ক্ষেত্রে প্রবেশ করতে চাইছে। সেই রেশ ধরে পূর্ব ভারতে নিজেদের ব্যবসার হাব হিসেবে কলকাতার উপরে ফোকাস করতে চাইছে। এমনকী কলকাতার সিলিকন ভ্যালিতে আগামিদিনে নয়া অফিস খোলারও ভাবনাচিন্তা রয়েছে বলে জানিয়েছেন পাবলিসিস স্যাপিয়েন্টের ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর এবং এক্সিজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সঞ্জয় মেনন।
জোর দেওয়া হচ্ছে AI ও GCC-র উপরে

আর তিনি সেই মন্তব্য করেছেন কলকাতায় পাবলিসিস স্যাপিয়েন্টের প্রথম অফিস খোলার পরে। সম্প্রতি পূর্ব ভারতের মধ্যে ওই মার্কিন সংস্থার প্রথম অফিস কলকাতায় চালু করা হয়েছে। সেই রেশ ধরে ওই সংবাদমাধ্যমে পাবলিসিস স্যাপিয়েন্টের ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর এবং এক্সিজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) এবং জিসিসি ক্ষেত্রের উপরে জোর দিচ্ছে মার্কিন সংস্থা। যা বিভিন্ন বেসরকারি সংস্থার ডিজিটাল পরিবর্তনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে।
স্টার্ট-আপের সঙ্গে গাঁটছড়া বাঁধার উপরে জোর
সেই রেশ ধরে তিনি জানান, নিজেদের ব্যবসার বহর বাড়াতে স্টার্ট-আপের সঙ্গে গাঁটছড়া বাঁধার উপরে জোর দেওয়া হচ্ছে। তার ফলে আরও ভালোভাবে তাঁদের ব্যবসায়িক মডেল কার্যকর করা যাবে। আবার মার্কিন সংস্থার যে বিশাল নেটওয়ার্ক আছে, সেটারও সুবিধা পাবে বিভিন্ন স্টার্ট-আপ। ফলে সেই যৌথ উদ্যোগের মাধ্যমে দু'পক্ষই লাভবান হবে বলে দাবি করেছেন পাবলিসিস স্যাপিয়েন্টের ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর এবং এক্সিজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট।
কলকাতার সিলিকন ভ্যালিতেও অফিস নেওয়া হতে পারে
মার্কিন সংস্থার শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতে পাবলিসিস স্যাপিয়েন্টের মোট আটটি অফিস আছে (কলকাতার অফিসকে ধরে)। গত তিন বছর ধরে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে দ্রুতগতিতে এগিয়ে চলেছে ওই মার্কিন সংস্থা। সেই ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাওয়ার জন্য পূর্ব ভারতে ব্যবসার হিসেবে কলকাতাকে গড়ে তোলা হচ্ছে। আর সেই যাত্রাটা স্রেফ শুরু হয়েছে। কলকাতার ব্যবসায়িক পরিবেশ এবং দক্ষ যুবক-যুবতীর কারণেই মার্কিন সংস্থা বেছে নিয়েছে 'সিটি অফ জয়'-কে। এমনকী বাংলায় বিনিয়োগ বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে। অফিস নেওয়া হতে পারে সিলিকন ভ্যালিতে।
{{/usCountry}}মার্কিন সংস্থার শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতে পাবলিসিস স্যাপিয়েন্টের মোট আটটি অফিস আছে (কলকাতার অফিসকে ধরে)। গত তিন বছর ধরে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে দ্রুতগতিতে এগিয়ে চলেছে ওই মার্কিন সংস্থা। সেই ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাওয়ার জন্য পূর্ব ভারতে ব্যবসার হিসেবে কলকাতাকে গড়ে তোলা হচ্ছে। আর সেই যাত্রাটা স্রেফ শুরু হয়েছে। কলকাতার ব্যবসায়িক পরিবেশ এবং দক্ষ যুবক-যুবতীর কারণেই মার্কিন সংস্থা বেছে নিয়েছে 'সিটি অফ জয়'-কে। এমনকী বাংলায় বিনিয়োগ বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে। অফিস নেওয়া হতে পারে সিলিকন ভ্যালিতে।
{{/usCountry}}