...
...
Next Story

Indian Railways Rules: ট্রেনে স্পিকার চালিয়ে ফোনে কথা-ভিডিও! দিতে হতে পারে জরিমানা, কারাবাসও

Indian Railways Rules: এ বিষয়ে যাত্রীদের সতর্ক করার জন্যও কর্মীদের পরামর্শ দিয়েছে পূর্ব রেল। নিজেদের কর্মীদের প্রতি তাদের নির্দেশ, রেলের কামরায় এই সতর্কবার্তা নোটিস বা স্টিকার আকারে সাঁটাতে হবে। স্টেশনগুলিতে মাইকে বার বার ঘোষণা করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

Published on: Nov 20, 2026, 22:47:18 IST
Advertisement

Indian Railways Rules: ট্রেনে যাতায়াত করার সময় এমন অনেক যাত্রীকে দেখেছেন নিশ্চয়ই, যাঁরা মোবাইলে জোরে জোরে রিলস দেখেন, গান শোনেন কিংবা ইয়ারফোন ছাড়াই সিনেমা দেখেন। কেউ কেউ আবার ফোনের স্পিকার চালিয়ে উচ্চস্বরে কথা বলেন, যার ফলে আশপাশের যাত্রীরা সমস্যায় পড়েন। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে রাতে, যখন ঘুমানোর চেষ্টা করা যাত্রীদের এই শব্দ সহ্য করতে হয়। অনেক সময় কাউকে আওয়াজ কমাতে বললে শুরু হয় বচসা, যা পরে বড় ঝগড়া এমনকী মারামারিতেও পরিণত হতে পারে। এই সমস্যা কমাতে কড়া পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল (Indian Railway)।

ট্রেনে স্পিকার চালিয়ে ফোনে কথা-ভিডিও! দিতে হতে পারে জরিমানা, কারাবাসও
ট্রেনে স্পিকার চালিয়ে ফোনে কথা-ভিডিও! দিতে হতে পারে জরিমানা, কারাবাসও

ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে মোবাইলে তারস্বরে গান শুনলে, ভিডিও চালালে এবার থেকে কড়া পদক্ষেপ করা হবে। যিনি ওই কাজ করবেন, সহযাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর জেল বা জরিমানা অথবা দুটোই হতে পারে। শুধু তা-ই নয়, দীর্ঘক্ষণ সজোরে কথা বলা বা মোবাইলের রিংটোন জোরে বাজলেও ‘শাস্তি’র সম্ভাবনা রয়েছে। সম্প্রতি পূর্ব রেল এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে তারস্বরে মোবাইলে গান বাজানো, ভিডিও দেখা এবং সজোরে রিংটোন বাজানো যাবে না। এমন অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার কথাও জানানো হয়েছে ওই নির্দেশিকায়। পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। পাশাপাশি তাঁদের দাবি, এবার মেট্রো বা বাসের মতো অন্যান্য গণপরিবহণেও এমন নির্দেশিকা জারি করা হোক।

এর আগে এমন একটি নির্দেশিকা জারি করেছিল দক্ষিণ রেল। সেই সময়েও দাবি উঠেছিল এ রাজ্যের গণপরিবহণেও এমন ‘শাস্তি’র বিধান রাখা হোক। পূর্ব রেলের সদর দফতর কলকাতায়। শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি তারা লোকাল ট্রেনও চালায়। দীর্ঘদিন ধরে যাত্রীদের একাংশের কাছ থেকে মোবাইলে বেগালাম গান বাজানো নিয়ে অভিযোগ জমা পড়ছিল পূর্ব রেলের কাছে। এবার তারই ভিত্তিতে পূর্ব রেল পদক্ষেপ করবে বলে নির্দেশিকা জারি করেছে। বিজ্ঞপ্তি দিয়ে রেল জানিয়েছে, ট্রেন বা স্টেশন চত্বরে যদি কোনও যাত্রী জোরে মোবাইলে গান শোনেন বা ভিডিও দেখেন, কিংবা জোরে জোরে কথা বলেন তবে সংশ্লিষ্ট ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অথবা নিয়মভঙ্গের জন্য ছ’মাস পর্যন্ত হতে পারে জেলও। এ বিষয়ে যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গত মাসে একই পদক্ষেপের কথা জানিয়েছিল দক্ষিণ রেল। তাদের মতো পূর্ব রেলও এ প্রসঙ্গে ২০১২ সালের ২৩ জুলাইয়ের একটি নির্দেশিকার উল্লেখ করেছে। রেলের যুক্তি, এই ধরনের কাজে সহযাত্রীদের অসুবিধা হতে পারে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায়। তবে ট্রেনে অতিরিক্ত শব্দের সমস্যা নতুন নয়। ২০১২ সালেও রেল বোর্ড বিভিন্ন রেলওয়ে জোনকে এই ধরনের আচরণ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল। তবে অনেক জায়গায় সেই উদ্যোগের প্রভাব সীমিত ছিল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks