‘সুপারহিট’ হয়েছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন। আর তাতেই উচ্ছ্বসিত হয়েই এবার বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচের সংখ্যা বাড়িয়ে ২৪ করার পথে হাঁটতে চলেছে রেল মন্ত্রক। রেল আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) থেকে ২৪ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন বেরিয়ে আসবে। আপাতত যে বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি তৈরি করা হয়েছে, সেগুলিতে ১৬টি কোচ আছে। হাওড়া এবং কামাখ্যার মধ্যে দেশের প্রথম যে বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটছে, তাতেও রয়েছে ১৬টি কোচ। সবমিলিয়ে ৮২৩টি বার্থ আছে। আর ২৪ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনে ১,২২৪টি বার্থ থাকবে। সেইসঙ্গে এসি প্যান্ট্রিকারও থাকবে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
২৪ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন কেমন হবে?

ওই প্রতিবেদন অনুযায়ী, রেলের আধিকারিকরা জানিয়েছেন যে আপাতত বন্দে ভারত স্লিপার ট্রেনের নকশার কাজ চলছে। ২০২৬ সাল শেষ হওয়ার আগেই প্রোটোটাইপ তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নয়া বন্দে ভারত স্লিপারে ১৭টি এসি থ্রি-টিয়ার কোচ থাকবে। পাঁচটি থাকবে এসি দু'টিয়ার কোচ। সেইসঙ্গে এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে একটি। আর কোচের সংখ্যা বৃদ্ধির ফলে আরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন নয়া বন্দে ভারত স্লিপার ট্রেনে। যাত্রীরা যাতে আরও ভালো পরিষেবা পান, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
চোখের পলকে প্রথম বন্দে ভারত স্লিপারের টিকিট শেষ
এমনিতে গত ১৭ জানুয়ারি মালদা টাউন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ২২ জানুয়ারি থেকে শুরু হয় বাণিজ্যিক পরিষেবা। প্রাথমিকভাবে ব্যাপক সাড়া মিলেছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে। চোখের পলকে শেষ হয়ে গিয়েছে টিকিট।
টিকিটের চাহিদা ভালোই আছে বন্দে ভারত স্লিপার ট্রেনে
শুক্রবার হাওড়া থেকে যে বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়বে, তার কোনও কোচেই টিকিট পড়ে নেই। আগামী শনিবার, রবিবার এবং সোমবারও একই অবস্থা। কোনও টিকিট পড়ে নেই। সেই আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের এসি থ্রি-টিয়ারে আপাতত ৮০টি টিকিট পড়ে আছে। এসি দু'টিয়ার কোচে পড়ে আছে পাঁচটি টিকিট। বুধবারও (৪ ফেব্রুয়ারি) এসি থ্রি-টিয়ার এবং দু'টিয়ারে কয়েকটি টিকিট পড়ে আছে।
{{/usCountry}}শুক্রবার হাওড়া থেকে যে বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়বে, তার কোনও কোচেই টিকিট পড়ে নেই। আগামী শনিবার, রবিবার এবং সোমবারও একই অবস্থা। কোনও টিকিট পড়ে নেই। সেই আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের এসি থ্রি-টিয়ারে আপাতত ৮০টি টিকিট পড়ে আছে। এসি দু'টিয়ার কোচে পড়ে আছে পাঁচটি টিকিট। বুধবারও (৪ ফেব্রুয়ারি) এসি থ্রি-টিয়ার এবং দু'টিয়ারে কয়েকটি টিকিট পড়ে আছে।
{{/usCountry}}