...
...
Next Story

WB New Trains: একলপ্তে ৯ ট্রেন পাচ্ছে বাংলা! জয়রামবাটি পর্যন্ত যাবে বাঁকুড়া মেমু, রইল তালিকা

একইলপ্তে পশ্চিমবঙ্গ এবং অসম থেকে ১১টি ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। সূত্রের খবর, ওই ১১টি ট্রেনের মধ্যে আটটি অমৃত ভারত আছে। একটি বন্দে ভারত স্লিপার ট্রেন রয়েছে। দেশে এই প্রথমবার আটটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে।

Published on: Jan 10, 2026, 23:57:00 IST
Advertisement

একইলপ্তে পশ্চিমবঙ্গ এবং অসম থেকে ১১টি ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। সূত্রের খবর, ওই ১১টি ট্রেনের মধ্যে আটটি অমৃত ভারত আছে। একটি বন্দে ভারত স্লিপার ট্রেন রয়েছে। দেশে এই প্রথমবার আটটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। আর রাজ্যভিত্তিক বণ্টনের নিরিখে ১১টি ট্রেনের মধ্যে ন'টিই পাচ্ছে পশ্চিমবঙ্গ। বাকি দুটি ট্রেনও অসম ছেড়ে পশ্চিমবঙ্গকে ছুঁয়ে যাবে। তাছাড়াও একটি মেমু প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। বাঁকুড়া-ময়নাপুর মেমু প্যাসেঞ্জার ট্রেন সম্প্রসারণ করা হচ্ছে জয়রামবাটি পর্যন্ত।

কোন কোন ট্রেন চালু করা হচ্ছে?

গুয়াহাটিতে পৌঁছে গিয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন। (ছবি সৌজন্যে পিটিআই)
গুয়াহাটিতে পৌঁছে গিয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন। (ছবি সৌজন্যে পিটিআই)

১) নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস।

২) এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস।

৩) আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস।

৪) ডিব্রুগড়-গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস।

৫) কামাখ্যা-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস।

৬) হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস।

৭) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।

৮) নিউ জলপাইগুড়ি-নাগেরকোল অমৃত ভারত এক্সপ্রেস।

৯) হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন।

১০) এসএমভিটি বেঙ্গালুরু-বালুরঘাট এক্সপ্রেস।

১১) এসএমভিটি বেঙ্গালুরু-রাধিকাপুর এক্সপ্রেস।

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন

এমনিতে ২০২৬ সালের প্রথম দিনেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে হাওড়া থেকে কামাখ্যার মধ্যে। বলেন, 'আগামী ১৫-২০ দিনের মধ্যে পরিষেবা চালু হয়ে যাবে। সম্ভবত ১৮ জানুয়ারি বা ১৯ জানুয়ারি পরিষেবা শুরু হবে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। আর সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে দেব।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe