Bengal Industrial Investment: পশ্চিমবঙ্গে প্রায় ৩,৫০০ কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (GRSE) তিনটি কেন্দ্র এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের দুটি কেন্দ্র সম্প্রসারণের প্রকল্পের সূচনা করেন। সেইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘রাজ্য উন্নয়নের এক নতুন নবজাগরণ সূচনার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে। পশ্চিমবঙ্গে কারখানা বন্ধ ও লকআউটের খবরের জায়গা এখন নিয়েছে নতুন-নতুন প্রকল্পের সূচনা।’
মেক ইন ইন্ডিয়ায় GRSE-র মেগা পরিকল্পনা

আর সেই মেগা বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে জিআরএসইয়ের এক আধিকারিক জানিয়েছেন, যুদ্ধজাহাজ নির্মাণ ও মেরামতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হুগলি নদীর দুই তীরে অবস্থিত দুটি ছোটো শিপইয়ার্ড এবং রায়চকে নদীর তীরবর্তী ৩২ একর জমি ব্যবহারের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তথা কলকাতা বন্দরের সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে জিআরএসই।
যুদ্ধজাহাজের নয়া ডেস্টিনেশন রায়চক
রায়চককে গড়ে তোলা হচ্ছে জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে (রায়চক শিপইয়ার্ড)। সেখানে যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজ নির্মাণও করা যাবে।
৭০ কোটি টাকায় মেগা পরিকল্পনা খিদিরপুরে
খিদিরপুরে যে দামোদর শিপবিল্ডিং ফেসিলিটি আছে, সেটিকেও ঢেলে সাজানো হচ্ছে। সেজন্য খরচ হবে প্রায় ৭০ কোটি টাকা। সংস্কারের পরে সেখানে ছোটো জলযান, বৈদ্যুতিক ফেরি তৈরি করা যাবে। সঙ্গে মাঝারি মাপের জাহাজ মেরামতিরও পরিকাঠামো থাকবে।
জাহাজ তৈরির জন্য শালিমারে বিনিয়োগ
শালিমারে আবার টিম্বার পন্ড শিপবিল্ডিং ফেসিলিটির জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। নতুন করে সেই কেন্দ্রকে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে সেখানে মাঝারি আকৃতির জাহাজ নির্মাণ করা যাবে। ব্যবস্থা থাকবে মাঝারি আকারের জাহাজ মেরামতিরও।
{{/usCountry}}শালিমারে আবার টিম্বার পন্ড শিপবিল্ডিং ফেসিলিটির জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। নতুন করে সেই কেন্দ্রকে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে সেখানে মাঝারি আকৃতির জাহাজ নির্মাণ করা যাবে। ব্যবস্থা থাকবে মাঝারি আকারের জাহাজ মেরামতিরও।
{{/usCountry}}ইছাপুরে প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বিনিয়োগ
আবার ইছাপুরে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের যে মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি আছে, সেখানে দুটি নয়া ইউনিট তৈরি করা হবে। বিনিয়োগ করা হবে ৭৫০ কোটি টাকার মতো। তৈরি করা হবে ভারী প্রতিরক্ষা সরঞ্জাম, বন্দুকের ব্যারেল, গোলাবারুদের অংশের মতো জিনিস। তার ফলে সার্বিকভাবে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: Weather Update of West Bengal: এবার আসরে নিম্নচাপ,কলকাতা সহ কোথায় কোথায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস!
সেইসঙ্গে রেডিয়াল ফোর্জিং প্ল্যান্টে তৈরি করা হবে সমরাস্ত্রের যন্ত্রাংশ, আকাশ থেকে ছোড়া বোমার টিউব, পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ, রেলের চাকার অ্যাক্সেলের মতো সরঞ্জাম।