...
...
Next Story

WB 5th Pay Commission DA Arrear Case: বকেয়া ডিএ মামলায় নয়া মোড়, আইনি নোটিশ পৌঁছল মুখ্যসচিব ও অর্থসচিবের হাতে

ডিএ মামলাকারীরা এবার আইনি নোটিশ পাঠালেন পশ্চিমঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে। আইনি নোটিশে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জারি করা ডিএ মামলার নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে। যা প্রকৃতপক্ষে আদালত অবমাননার সমান।

Published on: Feb 14, 2026, 08:24:13 IST
By
Prefer HTon Google
Advertisement

বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম-নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানোর বিষয়ে কোনও হেলদোল নেই রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে ডিএ মামলাকারীরা এবার আইনি নোটিশ পাঠালেন পশ্চিমঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে। সেই আইনি নোটিশে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জারি করা ডিএ মামলার নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে। যা প্রকৃতপক্ষে আদালত অবমাননার সমান।

ডিএ মামলাকারীরা এবার আইনি নোটিশ পাঠালেন পশ্চিমঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে।
ডিএ মামলাকারীরা এবার আইনি নোটিশ পাঠালেন পশ্চিমঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে।

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। ২০০৮ সাল থেকে যে ডিএ এরিয়ার রয়েছে, সেটা যে কোনও মূল্যে মিটিয়ে দিতে হবে। এর মধ্যে বকেয়ার ২৫ শতাংশ অর্থ মার্চের মধ্যেই মেটাতে হবে। এবং বাকি ৭৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মে মাসের ১৫ তারিখের মধ্যে বাকি বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্যকে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe