...
...
Next Story

WB 5th Pay Commission DA Arrear: বকেয়া ডিএ নিয়ে দীর্ঘ জটিলতার মাঝে কর্মীদের পরিবারের কথা ভেবে নির্দেশিকা জারি সরকারের

WB 5th Pay Commission DA Arrear: বহু অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হওয়ায় তাঁদের প্রাপ্য বকেয়া ডিএ কারা পাবেন, তা নিয়ে প্রশ্ন ছিল। সেই সমস্যার সমাধান করেই রাজ্য সরকার জানিয়েছে, মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীরা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ওই বকেয়া অর্থের দাবি করতে পারবেন।

Published on: Jun 3, 2026, 12:48:13 IST
Advertisement

WB 5th Pay Commission DA Arrear: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে দীর্ঘদিনের জটিলতার মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বৈধ উত্তরাধিকারী বা নিকট আত্মীয়দের হাতে বকেয়া ডিএ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জানানো হয়েছে।

মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বৈধ উত্তরাধিকারী বা নিকট আত্মীয়দের হাতে বকেয়া ডিএ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বৈধ উত্তরাধিকারী বা নিকট আত্মীয়দের হাতে বকেয়া ডিএ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বহু অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হওয়ায় তাঁদের প্রাপ্য অর্থ কারা পাবেন, তা নিয়ে প্রশ্ন ছিল। সেই সমস্যার সমাধান করেই রাজ্য সরকার জানিয়েছে, মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীরা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ওই বকেয়া অর্থের দাবি করতে পারবেন।

অর্থ দপ্তরের নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট মৃত কর্মী যে ট্রেজারি থেকে পেনশন পেতেন, সেই ট্রেজারি অফিসে উত্তরাধিকারীদের যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। একই নিয়ম পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে স্পষ্ট করা হয়েছে। শুধু রাজ্যের মধ্যেই নয়, যাঁরা পরবর্তীকালে অন্য রাজ্য বা বিদেশে পেনশন কেস স্থানান্তর করেছেন, তাঁদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই ধরনের ক্ষেত্রে বৈধ উত্তরাধিকারী বা নিকট আত্মীয়দের সংশ্লিষ্ট ট্রেজারির হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe