দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন করে মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ঘোষণা করা হয়নি। সেই আবহে নতুন করে রাস্তায় নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় হারে ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে শহিদ মিনার ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কিন্তু কেন দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্য সরকার নতুন করে ডিএয়ের ঘোষণা করেনি, তার কারণ ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
'আন্দোলনের চাপে পড়েই ডিএ ঘোষণা করা হয়েছে'

তিনি বলেন, 'আমরা যখন দীর্ঘ তিন বছর ধরে লড়াই করছিলাম। তার আগে ২০১৯ সাল থেকে ডিএ প্রায় শূন্য ছিল। আমাদের আন্দোলনের পরে যখন একের পর এক ডিএ ঘোষণা করা হচ্ছিল, তখন আমাদের কর্মচারীদেরই একাংশ বলতেন যে ওটা তো এমনিই দেওয়ার ছিল। এই বছর এখনও পর্যন্ত কোনও ডিএ দেয়নি। কারণ এই বছর আমরা এখনও পর্যন্ত সেভাবে কোনও আন্দোলন করিনি। এখন নামছি। হয়তো ভবিষ্যতে দেবে। অর্থাৎ একটা জিনিস প্রমাণিত যে আন্দোলনের চাপে পড়েই সমস্ত ডিএ ঘোষণা করা হয়েছে।'
মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের
সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির নিশানা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনি বলেন, ‘বিনা আন্দোলনে কেউ দয়া করে আপনাকে অধিকার পাইয়ে দেয়নি। অধিকার তো দেবেই না, কারণ সরকারে থাকা প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপরে চাপ না পড়লে কারও অধিকার দেওয়ার ধারণায় বিশ্বাস করেন না। আপনি যদি দুর্নীতি করতে পারেন, তাহলে আপনাকে সুরক্ষিত করার দায়িত্ব তিনি নেবেন...যদি সেই দুর্নীতির অর্থ তাঁর কাছে পৌঁছায়।’
বাজেটে বাড়বে ডিএ? ঘোষণা নয়া সপ্তম বেতন কমিশনের?
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাচ্ছেন। গতবার রাজ্য বাজেটে ডিএ ঘোষণার পর থেকে নতুন করে মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি। আর এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা তো হয়েছে। তাঁরা অষ্টম বেতন কমিশনে প্রবেশ করার অপেক্ষায় আছেন। রাজ্য সরকারি কর্মচারীদের এখনও সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের আগে বাজেটে ডিএ বাড়ানো হতে পারে। ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের।
{{/usCountry}}উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাচ্ছেন। গতবার রাজ্য বাজেটে ডিএ ঘোষণার পর থেকে নতুন করে মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি। আর এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা তো হয়েছে। তাঁরা অষ্টম বেতন কমিশনে প্রবেশ করার অপেক্ষায় আছেন। রাজ্য সরকারি কর্মচারীদের এখনও সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের আগে বাজেটে ডিএ বাড়ানো হতে পারে। ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের।
{{/usCountry}}