...
...
Next Story

WB 7th Pay Commission: ‘ক্যাবিনেট বৈঠকে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হবে’, কবে? সামনে এল বড় মন্তব্য

‘ক্যাবিনেট বৈঠকে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হবে’ - বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করে দেওয়া হল। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। আর তাঁরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাচ্ছেন।

Published on: Jan 5, 2026, 20:19:42 IST
Advertisement

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হবে। দাবি করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার বারাসতে 'পরিবর্তন সংকল্প সভা' যাত্রার পরে শুভেন্দু দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হবে। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। আর তাঁরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাচ্ছেন। শুভেন্দুর কথায়, ‘বিজেপিকে আনলে সপ্তম বেতন কমিশন দেব। অসমে বিজেপি সরকার অষ্টম বেতন কমিশন করে দিয়েছে।’

সিপিএম ভোট-কাটুয়া পার্টি, কটাক্ষ শুভেন্দুর

ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা করবে বিজেপি, প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা করবে বিজেপি, প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

আর কীভাবে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে হবে, সেই ফর্মুলাও বাতলে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘আপনারা সিপিএমকে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না। একসঙ্গে ভোট দিন। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আমাদের অপারেশন সিঁদুরের সময় বামেরা মিছিল করেছিল, পাকিস্তানে বোমা পড়ল কেন, জবাব চাই, জবাব দাও। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে কিছু করেনি। দীপুচন্দ্র দাসকে নিয়ে কিছু হয় না। কিন্তু ভেনেজুয়েলা নিয়ে মিছিল করেছে। এদের কাজ হচ্ছে ভোট কাটা।’

সিপিএমের কারণে একাধিক আসনে হার বিজেপির, দাবি শুভেন্দুর

সেইসঙ্গে তিনি দাবি করেন, 'ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ভোট না কাটলে স্বপন মজুমদার এখানকার সাংসদ হতেন। ব্যারাকপুরে দেবদূত ঘোষ ভোট না কাটলে অর্জুন সিং (সাংসদ হতেন)। অর্জুন সিং সামান্য ভোটে হেরেছিলেন। শীলভদ্র দত্ত সামান্য ভোটে হেরেছিলেন। সুজন চক্রবর্তী ভোট না কাটলে (শীলভদ্র জিততেন)। সব হিন্দু ভোট ভাগ হচ্ছে। আপনারা বিভক্ত হচ্ছে। আর পিছনের দরজা দিয়ে ওরা (তৃণমূল কংগ্রেস) আসছে (ক্ষমতায়)।

প্রথম ক্যাবিনেট বৈঠকেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা, দাবি শুভেন্দুর

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe