...
...
Next Story

WB 7th Pay Commission: 'সপ্তম বেতন কমিশন গঠন করেও রাজ্য সরকারি কর্মীদের কোনও লাভ হবে না', সামনে হিসাব

'সপ্তম বেতন কমিশন গঠন করেও রাজ্য সরকারি কর্মীদের কোনও লাভ হবে না', সামনে চলে এল হিসাব। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মচারীদের একাংশের ধারণা, নয়া বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হতে পারে এবারের রাজ্য বাজেটেই।

Published on: Jan 16, 2026, 19:56:57 IST
Advertisement

নয়া বেতন কমিশন কবে গঠন করা হবে পশ্চিমবঙ্গে? তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। তবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মন পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) নয়া বেতন কমিশনের ঘোষণা করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আরও এক কিস্তির মহার্ঘ ভাতারও (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ঘোষণা করতে পারে বলে মনে করছেন অনেকে। তবে নয়া বেতন বেতন কমিশন গঠন করা হলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কোনও লাভ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

‘লাভের লাভ কিছুই হবে না’, দাবি কনফেডারেশনের নেতার

'সপ্তম বেতন কমিশন গঠন করেও রাজ্য সরকারি কর্মীদের কোনও লাভ হবে না', দাবি করলেন কনফেডারেশনের নেতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
'সপ্তম বেতন কমিশন গঠন করেও রাজ্য সরকারি কর্মীদের কোনও লাভ হবে না', দাবি করলেন কনফেডারেশনের নেতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। তাঁদের অষ্টম বেতন কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশনের ঘোষণাই করা হয়নি। এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পড়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই বেতন কমিশনের আওতায় তাঁদের মোট ১৮ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে। সেই আবহে পশ্চিমবঙ্গ সরকার নয়া বেতন কমিশন (সপ্তম বেতন কমিশন) গঠন করলেও লাভের লাভ কিছুই হবে না।

AICPI অনুযায়ী ডিএয়ের দাবিতে রাস্তায় নামছেন সরকারি কর্মীরা

আর সেই আবহে রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আগামী ২৭ জানুয়ারি 'সবাই শহিদ মিনার' এবং মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর সেই মহা সমাবেশে যে কয়েকটা দাবি তোলা হয়েছে, তার মধ্যে অন্যতম হল ‘এআইসিপিআই (সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী) অনুযায়ী সকল বকেয়া-সহ কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং স্থায়ী আদেশনামা জারি (করতে হবে)।’

নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে বাজেটেই?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe