আরও একটা বছর শেষ হতে চলল। তবে এখনও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দাবিপূরণ হয়নি। সেই আবহে বছর শেষ হওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। ওই সংগঠনের অন্যতম প্রতিনিধি সুদীপ চন্দ বলেছেন, 'অবিলম্বে বেতন কমিশন গঠন, পূর্বতন বেতন কমিশনের সব সুপারিশ অবিলম্বে কার্যকর করা, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ ও শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের দাবিতে রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করে দ্রুত সাক্ষাৎকারের আবেদন জানানো হল।'
কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেক পিছিয়ে রাজ্য সরকারি কর্মীরা

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তাঁরা মহার্ঘ ভাতাও (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটা কম। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের একেবারে শেষলগ্নে আছেন। তাঁদের অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হয়েছে। যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ।
অনেক আশা ছিল, কিন্তু পূরণ হয়নি
যদিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। কবে থেকে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে, তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি রাজ্য সরকারের তরফে। অনেকে আশা করেছিলেন যে ২০২৫ সালের বাজেটে সেই ঘোষণা করা হবে। যদিও সেই পথে হাঁটেনি রাজ্য সরকার। ডিএ বাড়ানো হলেও নয়া বেতন কমিশন গঠনের বিষয়ে কোনওরকম ঘোষণা করা হয়নি।
সেই আবহে বছরের শেষলগ্নে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যপালকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। কতদিনের মধ্যে সুপারিশ জমা করতে হবে, সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে। বেঁধে দিতে হবে সময়সীমা। যাতে কোনওরকম বিলম্ব ছাড়াই (রাজ্য সরকারি) কর্মচারী এবং শিক্ষকরা সঠিক এবং সংশোধিত বেতন পান।’
এবারের বাজেটে কোনও বড় ঘোষণা?
{{/usCountry}}সেই আবহে বছরের শেষলগ্নে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যপালকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। কতদিনের মধ্যে সুপারিশ জমা করতে হবে, সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে। বেঁধে দিতে হবে সময়সীমা। যাতে কোনওরকম বিলম্ব ছাড়াই (রাজ্য সরকারি) কর্মচারী এবং শিক্ষকরা সঠিক এবং সংশোধিত বেতন পান।’
এবারের বাজেটে কোনও বড় ঘোষণা?
{{/usCountry}}একাংশের আশা, বিধানসভা নির্বাচনের আগে যে বাজেট (পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করবে রাজ্য সরকার, তাতে কর্মচারী এবং শিক্ষকদের মন পেতে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিতে পারে। সেইসঙ্গে বাড়াতে পারে মহার্ঘ ভাতাও। যদিও পুরো বিষয়টি নিয়ে আপাতত রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি।