...
...
Next Story

WB 7th Pay Commission: '১.৫ মাসের মধ্যেই সপ্তম বেতন কমিশনের আওতায় টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা'

'৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা', দেওয়া হল বড়সড় প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতি এমন একটা সময় দেওয়া হল, যখন সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছে রাজ্য সরকার।

Published on: Mar 2, 2026, 23:12:22 IST
Advertisement

বিজেপি ক্ষমতায় আসলে দেড় মাসের মধ্যে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দক্ষিণ ২৪ পরগনায় 'পরিবর্তন যাত্রা'-র সূচনার মধ্যেই শাহ বলেছেন, ‘মমতা দিদির (শাসনের) ১৫ বছরে অনেক সহায়তা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের সব কর্মচারী। কিন্তু যাঁরা ১৫ বছর পর্যন্ত সাহায্য করেছেন, সেই (রাজ্য) সরকারি কর্মচারীদের সঙ্গে মমতাদিদি কী করেছেন? দেশজুড়ে (বিভিন্ন রাজ্যের) সরকারের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন পেয়ে গিয়েছেন। স্রেফ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। এখন তো অষ্টম বেতন কমিশন গঠন হতে চলেছে। মমতা দিদি রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেননি। আমি আজ বলে যাচ্ছি যে সবাই মিলে বিজেপি সরকার গঠন করে দিন। ৪৫ দিনের মধ্যেই আমরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দেওয়ার কাজ করব।’

সপ্তম বেতন কমিশন গঠনের সুপারিশ রাজ্যের

বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা, প্রতিশ্রুতি অমিত শাহের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা, প্রতিশ্রুতি অমিত শাহের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

এমনিতে দীর্ঘ প্রতীক্ষার পরে এবারের বাজেটে (বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট তথা ভোট-অন-অ্যাকাউন্ট) সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে রাজ্য সরকার। যদি কতদিনের মধ্যে সপ্তম বেতন কমিশন সুপারিশ প্রদান করবে, কবে থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এপ্রিল থেকে ২২ শতাংশ হারে DA পাবেন

আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। যা ২০২০ সাল থেকে কার্যকর হয়েছে। এখন তাঁরা মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাচ্ছেন ১৮ শতাংশ হারে। গত মাসে অন্তর্বর্তীকালীন বাজেটে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সেইমতো আগামী ১ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ২২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

কেন্দ্রের অষ্টম বেতন কমিশন, অসমের অষ্টম বেতন কমিশন - বাংলা পিছিয়ে

কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যে সপ্তম বেতন কমিশন শেষ হয়ে অষ্টম বেতন কমিশনের যুগে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা আছে। আর এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি হারে ডিএ পাচ্ছেন। সপ্তম বেতন কমিশনের আওতায় আপাতত তাঁদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ হল ৫৮ শতাংশ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe