...
...
Next Story

WB Asha Workers Protest: 'চটিচাটা পুলিশ, সাম্মানিক কি ধুয়ে খাব আমরা?', আশাকর্মীদের অভিযান ঘিরে তুলকালাম

আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান নিয়ে কলকাতা এবং সল্টলেক উত্তাল হয়ে উঠল। ন্যূনতম ১৫,০০০ টাকা স্থায়ী বেতন, অবিলম্বে বকেয়া মেটানো-সহ একগুচ্ছ দাবিতে আশাকর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আর আজ তাঁরা স্বাস্থ্যভবনে অভিযানে নেমেছেন।

Published on: Jan 21, 2026, 12:51:50 IST
Advertisement

আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান নিয়ে কলকাতা এবং সল্টলেক উত্তাল হয়ে উঠল। ন্যূনতম ১৫,০০০ টাকা স্থায়ী বেতন, অবিলম্বে বকেয়া মেটানো-সহ একগুচ্ছ দাবিতে আশাকর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আর আজ তাঁরা স্বাস্থ্যভবনে অভিযানে নেমেছেন। কিন্তু সেই অভিযানের আগে জেলায়-জেলায় ধরপাকড় করা হয়। কলকাতায় ব্যারিকেড করে রাস্তায় আটকে দেওয়া হয় তাঁদের। আটকও করা হয়েছে আশাকর্মীরা। স্বাস্থ্যভবনের সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তবে তাতে পিছু হটছেন না আন্দোলনকারীরা। এক আশাকর্মী বলেন, ‘চটিচাটা পুলিশ নিগ্রহ করছে আমাদের। স্বাস্থ্যভবন আমরা যাবই। সরকার আমাদের জেল খাটাতে চায়, জেল খাটব। প্রশাসন আমাদের সস্তামূল্যের লোক ভেবে ফেলেছে। আমরা সাম্মানিক কি ধুয়ে খাব? এর রেশ ভোটে পড়বে।’ অপর একজন বলেন, ‘আমরা চোর নই। আমরা নায্য দাবি নিয়ে এসেছি।’

আজ দেখা করার কথা বলা হয়েছিল, দাবি আশাকর্মীদের

আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে তুলকালাম কলকাতায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে তুলকালাম কলকাতায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আন্দোলনকারীরা দাবি করেছেন, গত ৭ জানুয়ারি তাঁদের বলা হয়েছিল যে আজ দেখা করা হবে। সেজন্য আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্যভবনে আসতে থাকেন আশাকর্মীরা। কিন্তু সকাল থেকেই শুরু হয় ধরপাকড়। অভিযোগ উঠেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আশাকর্মীদের আটকে দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৬০ জন আশাকর্মীদের আটক করা হয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোলে বাস আটকে আশাকর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

‘আমরা কি জন্তু-জানোয়ার?', প্রশ্ন আশাকর্মীর

যে আশাকর্মীরা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া বা শিয়ালদা স্টেশনে এসেছেন, তাঁরা ট্রেন থেকেই নামতেই আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারইমধ্যে সেক্টর ফাইভে আশাকর্মীরা অবস্থানে বসেন। কেউ-কেউ আবার হাওড়া স্টেশন থেকে স্বাস্থ্যভবনের দিকে মিছিল করে যেতে থাকেন। তবে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। সেইসময় এক আশাকর্মী বলেন, ‘আমরা কি জন্তু-জানোয়ার যে এরকমভাবে ব্যারিকেড করে আটকে দিচ্ছে পুলিশ?’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe