বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বিজ্ঞপ্তি জারি হতেই পূর্বাভাসের ‘খেলা’ শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রচারের মধ্যেই মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন, ‘আজই নির্বাচনের ঘোষণা করা হবে। কিন্তু আমরা পরোয়া করি না। কারণ আমাদের সংগঠন (অত্যন্ত মজবুত)। সারা বছর ধরেই মানুষের সঙ্গে সংযোগ থাকে আমাদের। তৃণমূলের সঙ্গেই আছেন মানুষ। বিজেপি যদি ২০টি আসনও পেয়ে যায়, তাহলে অনেক হবে।’ অর্থাৎ ফিরহাদ মনে করছেন যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনও পাবে না বিজেপি। গতবার ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেখানে মেরেকেটে ২০টি আসন পাবে বলে দাবি করেছেন ফিরহাদ।
বাংলায় পরিবর্তন হচ্ছে, দাবি মোদীর

যদিও শনিবারই ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুংকার দিয়ে গিয়েছেন যে এবার বাংলায় পরিবর্তন হবে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, তা স্রেফ সরকার পরিবর্তনের ভোট নয়। এটা নির্বাচন হচ্ছে বাংলার আত্মাকে বাঁচানোর জন্য। বাংলার আত্মাকে বাঁচানোর ভোট এটা। ভয় কাটানোর ভোট হবে পশ্চিমবঙ্গে।
আইন ভাঙলে খুঁজে-খুঁজে ব্যবস্থা, হুংকার মোদীর
মোদী দাবি করেন, বাংলায় এখন আইন শাসনের নেই। কিন্তু আইনের শাসন শুরু হবে এবার। যে বা যারা আইন ভাঙবেন, তাকে বা তাদের চুন-চুনকে খুঁজে বের করা হবে বলে দাবি করেন মোদী। তিনি আরও দাবি করেছেন, তৃণমূল সরকার বাংলার যুবক-যুবতীদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলার যুবক-যুবতীরা অত্যন্ত পরিশ্রমী এবং মেহনতি। একটা সময় সবার আগে ছিল বাংলা। কিন্তু এখন বাংলার যুবক-যুবতীরা রাজ্যে না ডিগ্রি পাচ্ছেন, না পাচ্ছেন চাকরি। অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে তাঁদের।
‘স্বপ্নপূরণের গ্যারান্টি দিচ্ছে মোদী’
{{/usCountry}}‘স্বপ্নপূরণের গ্যারান্টি দিচ্ছে মোদী’
{{/usCountry}}সেই রেশ ধরে তৃণমূলের প্রতি সুর চড়িয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, নির্মম তৃণমূল সরকার শুধুমাত্র নিজেদের পকেট ভরিয়েছে। পড়ে থেকেছে উন্নয়নর কাজ। প্রকাশ্যে চাকরি বিক্রি করেছে তৃণমূল সরকার। এবার পরিবর্তনের সময় এসেছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কাজ পাবেন যুবক-যুবতীরা। সেই স্বপ্নপূরণের গ্যারান্টি দিচ্ছে মোদী।
আরও পড়ুন: WB 7th Pay Commission: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি কবে হবে? বাজেটে ঘোষণা করা হয়
সেইসঙ্গে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ একটা সময় দেশের সবথেকে প্রগতিশীল রাজ্য ছিল। আজ সেখানে সন্ধ্যা হলেই মেয়েদের ফোন করে মা বলেন যে বাড়ি ফিরে এসো, সন্ধ্যা নামার আগে। শক্তির আরাধনা করা বাংলা এরকম পরিস্থিতি মেনে নেবে না। আমি বাংলার মা-বোনেদের ভরসা জোগাচ্ছি যে আপনারা বিজেপিকে নিজেদের আশীর্বাদ দিন। বিজেপি সরকারের আমলে মহিলারা সুরক্ষিত থাকবেন। আর অপরাধীরা জেলে থাকবে। আর এটা মোদীর গ্যারান্টি।’