...
...
Next Story

WB Assembly Election Update: পাহাড়ের ৩ আসনে প্রার্থী ঘোষণা, ধাক্কা খেল তৃণমূল? ২০২৪ সালে কাদের কাছে ছিল 'লিড'?

জিটিএ এবং দার্জিলিং পুরসভা আপাতত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে। রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছেন অনীত থাপা। তবে এই প্রার্থী ঘোষণার ক্ষেত্রে তৃণমূলকে অনীত থাপা আগে থেকে জানিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।

Published on: Mar 16, 2026, 09:41:40 IST
By
Prefer HTon Google
Advertisement

পাহাড়ের তিন আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তৃণমূল, বিজেপি বা বাম, কংগ্রেসের সঙ্গে জোটে না গিয়ে একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন অনীত থাপা। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন করে কি না, এখন সেটাই দেখার। দার্জিলিং বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী হয়েছেন বিজয় কুমর রাই। কালিম্পঙে বিজিপিএমের প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক রুদেন সদা লেপচা। কার্শিয়াং বিধানসভায় প্রার্থী হচ্ছেন অমর লামা।

পাহাড়ের তিন আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
পাহাড়ের তিন আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

উল্লেখ্য, জিটিএ এবং দার্জিলিং পুরসভা আপাতত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে। রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছেন অনীত থাপা। তবে এই প্রার্থী ঘোষণার ক্ষেত্রে তৃণমূলকে অনীত থাপা আগে থেকে জানিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। তবে দলগত ভাবে যে প্রার্থী আগে থেকে ঠিক করা ছিল, তা বোঝা যাচ্ছে। তাই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে না হতেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এই আবহে প্রশ্ন উঠছে, আগেভাগে প্রার্থী ঘোষণা করে তৃণমূলকেই চাপে রাখলেন অনীত থাপা?

প্রার্থী ঘোষণা প্রসঙ্গে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, 'আমরা অনেকদিন ধরেই প্রস্তুত ছিলাম। শুধু অপেক্ষা করছিলাম কবে নির্বাচন ঘোষণা হবে। দিন ঘোষণার আগে প্রার্থীর নাম জানানো উচিত নয় বলেই জানায়নি। পাহাড়ের প্রতিটি মানুষ আমাদের সঙ্গে আছে। তাই জয়ের বিষয়ে আমরা নিশ্চিত। আর তৃণমূলের সঙ্গে কথা না হলেও আমরা আশাবাদী তারা আমাদের সঙ্গেই থাকবে। বাকি দল কি করবে তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। স্থানীয় নির্বাচনে আমরাই শক্তিশালী।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks