...
...
Next Story

WB Election: রিটার্নিং অফিসার নিয়োগে রাজ্যের 'আবদার' মানল না নির্বাচন কমিশন, সরকারি আধিকারিকদের 'অভয়বাণী' মমতার

সম্প্রতি দু'দিনের বঙ্গ সফরে এসে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। এই পরিস্থিতিতে রিটার্নিং অফিসার নিয়োগেও কড়াকড়ি দেখাল কমিশন।

Published on: Mar 13, 2026, 09:05:45 IST
By
Prefer HTon Google
Advertisement

পশ্চিমবঙ্গে ভোটের আবহে রিটার্নিং অফিসার পদে জেলাশাসকদের বদলে মহকুমা শাসক বা সমমর্যাদার আধিকারিকদের নিয়োগ করল নির্বাচন কমিশন। এর আগে বিগত নির্বাচনগুলিতে রাজ্যের অনুরোধ মেনে জেলাশাসকদেরই রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করে আসছিল কমিশন। বে এবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য রিটার্নিং অফিসারদের ড়ান্ত তালিকা প্রকাশ করেছে। উল্লেখ্য, অন্যান্য রাজ্যে মহকুমা শাসক বা সমমর্যাদার আধিকারিকদেরই রিটার্নিং অফিসার করা হয়ে থাকে।

জেলাশাসক ও পুলিশ সুপারদের ভার্চুয়াল বৈঠকে সরকারি কর্মীদের 'অভয়' দেন মমতা। (Hindustan Times)
জেলাশাসক ও পুলিশ সুপারদের ভার্চুয়াল বৈঠকে সরকারি কর্মীদের 'অভয়' দেন মমতা। (Hindustan Times)

উল্লেখ্য, সম্প্রতি দু'দিনের বঙ্গ সফরে এসে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। এই পরিস্থিতিতে রিটার্নিং অফিসার নিয়োগেও কড়াকড়ি দেখাল কমিশন। এদিকে রাজ্যে ভোট ঘোষণার আগে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন জ্ঞানেশ কুমার। আর গতকাল প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা অভিযোগ করেন, বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে রাজ্যে। জেলাশাসক ও পুলিশ সুপারদের সেই ভার্চুয়াল বৈঠকে সরকারি কর্মীদের 'অভয়' দেন মমতা।

রিপোর্ট অনুযায়ী, জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশে মমতা বলেন, 'ফুল বেঞ্চের বৈঠকে কী হয়েছে সবটাই আমি শুনেছি। ভয় পাবেন না আপনারা আপনাদের কাজ করে যান। ওরা ক্রমাগত ভয় দেখিয়ে যাচ্ছে। নির্বাচন আসছে, এখন ওরা এসব বেশি করে করবে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। কেউ কিছু করতে পারবে না।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe