পশ্চিমবঙ্গে নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। গত নির্বাচনের তুলনায় কয়েকগুণ বেশি পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে কমিশনের তরফ থেকে। জানা গিয়েছে, রাজ্যের স্পর্শকাতর জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে। এর আগে গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৭০ জন সাধারণ পর্যবেক্ষক, ৮৪ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক এবং ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক ছিলেন। তবে পুলিশ পর্যবেক্ষকের ক্ষেত্রে এবার সংখ্যাটা বাড়বে অনেকটাই।

জানা গিয়েছে, বাংলার যে সব এলাকায় অশান্তির ইতিহাস রয়েছে, সেখানে এই অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হবে। উল্লেখ্য, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকার উপর নজরদারি চালান কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকরা। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বঙ্গ সফরের সময় মুখ্য আধিকারিক জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল, রাজ্যে কত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে? এর জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভোটের দফা নির্ধারণ করা হবে। রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই আবহে নির্বাচনী হিংসা নিয়ে তাঁর বার্তা, 'হিংসা ও ভয়মুক্ত ভোট করতে হবে। কোনও ভোটারের ওপর চাপ দেওয়ায়ও সহ্য করা হবে না। আগে যে প্রাক ও পরবর্তী ভোট হিংসা হত, আশা করছি, এবারের নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, সেটা এবার হবে না।'
এদিকে রাজ্যের নির্বাচন অবজার্ভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তকে। এর আগে এসআইআর পর্বে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। উল্লেখ্য, সুব্রত গুপ্ত অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারে ছিলেন। এসআইআর পর্ব যাতে যথাযথ ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার দায়িত্ব ছিল সুব্রতবাবুর কাঁধে। এরপর নির্বাচন কমিশনকে এসআইআরের রিপোর্ট পাঠানোরও কথা ছিল তাঁর। এর আগে উত্তরপ্রদেশের প্রাক্তন আইপিএস অফিসার এন কে মিশ্রকে একই দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, সরকারি কর্মীরা যেন কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ না করেন। এই পরিস্থিতিতে এত সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ।
{{/usCountry}}এদিকে রাজ্যের নির্বাচন অবজার্ভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তকে। এর আগে এসআইআর পর্বে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। উল্লেখ্য, সুব্রত গুপ্ত অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারে ছিলেন। এসআইআর পর্ব যাতে যথাযথ ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার দায়িত্ব ছিল সুব্রতবাবুর কাঁধে। এরপর নির্বাচন কমিশনকে এসআইআরের রিপোর্ট পাঠানোরও কথা ছিল তাঁর। এর আগে উত্তরপ্রদেশের প্রাক্তন আইপিএস অফিসার এন কে মিশ্রকে একই দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, সরকারি কর্মীরা যেন কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ না করেন। এই পরিস্থিতিতে এত সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ।
{{/usCountry}}