...
...
Next Story

WB Assembly Election Opinion Poll: বাংলার ভোটে বিজেপি এবার ১৫০ পার? উল্লেখযোগ্য ভোট কাটবে 'অন্যান্যরা', দাবি সমীক্ষায়

ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী, আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৪০ থেকে ১৬০টি আসন। উল্লেখ্য, বাংলায় 'ম্যাজিক ফিগার' হল ১৪৮। এদিকে আসন্ন নির্বাচনে বিজেপি ১৩০ থেকে ১৫০টি আসন জিততে পারে বলে অনুমান করা হয়েছে সমীক্ষায়।

Published on: Apr 7, 2026, 07:06:47 IST
Advertisement

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোন দল এগিয়ে আর কোন দল পিছিয়ে? ভোট যত ঘনিয়ে আসছে, ততই মানুষের মধ্যে বাড়ছে কৌতুহল। এরই মাঝে এবার বাংলা নিয়ে জনমত সমীক্ষা প্রকাশ করল 'ম্যাট্রিজ'। সেই সমীক্ষা অনুযায়ী, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আসন্ন নির্বাচনে। তৃণমূল এই লড়াইতে কিছুটা এগিয়ে। তবে খুব একটা পিছিয়ে নেই বিজেপি। এদিকে অন্যান্য দলগুলি এখানে খাতা খুলতে পারে এবারে।

বাংলায় 'ম্যাজিক ফিগার' হল ১৪৮
বাংলায় 'ম্যাজিক ফিগার' হল ১৪৮

ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী, আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৪০ থেকে ১৬০টি আসন। উল্লেখ্য, বাংলায় 'ম্যাজিক ফিগার' হল ১৪৮। এদিকে আসন্ন নির্বাচনে বিজেপি ১৩০ থেকে ১৫০টি আসন জিততে পারে বলে অনুমান করা হয়েছে সমীক্ষায়। এছাড়া বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য দলগুলি সব মিলিয়ে ৮ থেকে ১৬টি আসনে জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং তা হলে সরকার গঠনের ক্ষেত্রে অন্যান্য দলগুলি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে।

এদিকে ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস ৪৩ শতাংশ ভোট পেতে পারে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। বলা হচ্ছে, বিজেপির ঝুলিতে যেতে পারে ৪১ শতাংশ ভোট। এবং বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য দলগুলি সব মিলিয়ে প্রায় ১৬ শতাংশ ভোট নিজেদের দিকে টানতে পারে বলে দাবি করা হয়েছে। সেই ক্ষেত্রে অনেক আসনেই হয়ত 'ভোট কাটাকাটির' জন্য কোনও কোনও দলের সুবিধা হতে পারে বা মাথায় হাত পড়তে পারে।

এদিকে রাঢ় বঙ্গেও (পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম) এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। এই অঞ্চলের ৫৭টি আসনের মধ্যে ৩৭ থেকে ৪০টি পেতে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ১৭ থেকে ২০টি আসন। সেখানে তৃণমূলের ভোটের হার হতে পার ৪৩ শতাংশ এবং বিজেপি পেতে পারে ৪২ শতাংশ ভোট। তবে ভোটের হারে ফারাক কম থাকলেও আসনের নিরিখে এখানে তৃণমূল ছাপিয়ে যেতে পারে বিজেপিকে।

এদিকে উত্তরবঙ্গে বিজেপি এগিয়ে থাকবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। সেখাকার ৫৪টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩০ থেকে ৩৩টি আসন। তৃণমূলের ঝুলিতে সেখানে যেতে পারে মাত্র ১৭ থেকে ২০টি আসন। এছাড়া অন্যান্য দলগুলি সেখানে ২ থেকে ৫টি আসনে জিততে পারে। ভোটের নিরিখে উত্তরে তৃণমূল পেতে পারে ৪০ শতাংশ ভোট। বিজেপি সেখানে পেতে পারে ৪৩ শতাংশ ভোট। আর অন্যান্য দলগুলি সব মিলিয়ে সেখানে উল্লেখযোগ্য ১৭ শতাংশ ভোট পেতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks