...
...
Next Story

Police Kicked TMC Councilor's Chair: রাস্তায় চেয়ার পেতে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর, উঠিয়ে দিয়ে লাথি পুলিশের!

Police Kicked TMC Councilor's Chair: ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, কাউন্সিলর যে চেয়ারে বসে ছিলেন, তাতে লাঠি দিয়ে মারছেন এক পুলিশকর্মী। পরে সেই পুলিশকর্মীই সেই চেয়ারটিকে রাস্তায় লাথি মেরে ভেঙে দেন।

Published on: Apr 29, 2026, 14:24:12 IST
Advertisement

Police Kicked TMC Councilor's Chair: তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের চেয়ারে লাথি পুলিশকর্মীর। জানা গিয়েছে, রাস্তার মোড়ে চেয়ার নিয়ে বসে ছিলেন বর্ধমানের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে সেখান থেকে তুলে দেয়। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, কাউন্সিলর যে চেয়ারে বসে ছিলেন, তাতে লাঠি দিয়ে মারছেন এক পুলিশকর্মী। পরে সেই পুলিশকর্মীই সেই চেয়ারটিকে রাস্তায় লাথি মেরে ভেঙে দেন।

তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের চেয়ারে লাথি পুলিশকর্মীর।
তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের চেয়ারে লাথি পুলিশকর্মীর।

পসঙ্গত, ভোটের দু'দিন আগে বর্ধমানে গ্রেফতার করা হয়েছিল বর্ধমানের পাশের ওয়ার্ডেরই কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে। সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। উল্লেখ্য, বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির মধ্যে সম্প্রতি সংঘর্ষ বাঁধে। সেই সংঘাতের ঘটনায় পুলিশ তদন্ত করতে গেলে তাতে নাকি বাধা দিয়েছিলেন নাড়ুগোপাল। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, দাঁড়িয়ে থেকে পুলিশকে এলাকায় ঢুকতে বাধা দেন নাড়ুগোপাল। নাড়ুগোপাল পুলিশকে বলেন, 'কাউন্সিলরকে না জানিয়ে এলাকায় ঢুকে তদন্ত করা যাবে না।' সেই সময় পুলিশের সঙ্গে বচসা করেন তৃণমূল কাউন্সিলর। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করে পুলিশ। উল্লেখ্য, গত ২৪ মার্চ বর্ধমানে পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বালামহাট এলাকায় বিজেপি নেতা মহাদেব মালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। মহাদেবের অভিযোগ ছিল, 'তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। হামলার ঘটনায় পরিবারে আতঙ্ক ছড়ায়।' বালামহাটের বাসিন্দা বিজেপি নেতা মহাদেব মাল বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর সঙ্গে এলাকায় প্রচার করছিলেন। সেই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আঙুল উঠেছিল। সেই ঘটনারই তদন্ত করতে গিয়ে পুলিশ বাধাপ্রাপ্ত হয়েছিল। পরে কমিশনের নির্দেশে এফআইআর করা হয়েছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks