...
...
Next Story

WB Assembly Election 2026 Voting Phase: '৩ দফার বেশিতে ভোট নয়', বাংলায় শেষ কবে এত কম দফায় নির্বাচন হয়েছিল? নির্ঘণ্ট কখন?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা করা হবে? প্রথা অনুযায়ী, যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়, সেখানে আগে কমিশনের ফুল বেঞ্চ যায়। তারপর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। ইতিমধ্যে অসম ও তামিলনাড়ুতে ঘুরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমাররা।

Published on: Feb 28, 2026, 18:10:56 IST
Advertisement

সর্বোচ্চ তিন দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে। অর্থাৎ তিন দফার বেশিতে বিধানসভা নির্বাচন হবে না পশ্চিমবঙ্গে। এমনই দাবি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের এক আধিকারিক। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই আধিকারিক বলেছেন যে 'তিন দফার বেশিতে ভোট হবে না।' আর সেটাই যদি হয়, তাহলে ২০০১ সালের পরে প্রথমবার এত কম দফায় বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। ২০০৬ সালে পাঁচ দফায়, ২০১১ সালে ছয় দফায়, ২০১৬ সালে সাত দফায় এবং ২০২১ সালে আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়েছিল।তার আগে ২০০১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল এক দফায়। এবার সেটা সর্বোচ্চ তিন দফায় হতে পারে।

কবে পশ্চিমবঙ্গ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে?

সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

সেইসঙ্গে তিনি জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা দেওয়া হবে।ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিক বলেছেন যে ‘মার্চের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়ার জোরালো সম্ভাবনা আছে।’ সেই রেশ ধরে তিনি জানিয়েছেন, আগে যেমন ঠিক ছিল, সেটা হচ্ছে না। আগামিকাল বাংলায় আসছে না নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দোলযাত্রা ও হোলি মিটে গেলে পশ্চিমবঙ্গে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ।

বিধানসভা নির্বাচনের প্রথা

এমনিতে প্রথা অনুযায়ী, যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়, সেখানে আগে কমিশনের ফুল বেঞ্চ যায়। তারপর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। ইতিমধ্যে অসম ও তামিলনাড়ুতে ঘুরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমাররা। যে দুটি রাজ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে। কিন্তু বাংলায় এখনও আসেনি কমিশনের ফুল বেঞ্চ। তবে শীঘ্রই পশ্চিমবঙ্গে আসতে পারেন মুখ্য নির্বাচন কমিশনরা।

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe