...
...
Next Story

WB BJP Organizational Changes: বঙ্গ বিজেপিতে সাংগঠনিক রদবদলের প্রস্তুতি, আসতে পারে একাধিক নতুন মুখ

মন্ত্রিসভায় জায়গা পাওয়া বহু নেতা এখন দপ্তরের কাজে বেশি সময় ব্যয় করছেন। এর ফলে সাংগঠনিক স্তরে নতুন দায়িত্বপ্রাপ্ত মুখের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। সেই কারণেই জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত একাধিক পদে রদবদলের পরিকল্পনা শুরু হয়েছে।

Published on: Jun 7, 2026, 09:36:45 IST
Advertisement

রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় শীঘ্রই বড়সড় পরিবর্তন আসতে পারে বলে দলীয় সূত্রে খবর। সম্প্রতি রাজ্যে মন্ত্রিসভার সম্প্রসারণের পর দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন। ফলে সরকার ও সংগঠনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং দলের সাংগঠনিক কাজকে আরও গতিশীল করতে নতুন নেতৃত্বকে সামনে আনার বিষয়ে সক্রিয় হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

সাংগঠনিক স্তরে নতুন দায়িত্বপ্রাপ্ত মুখের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। (@AmitShah)
সাংগঠনিক স্তরে নতুন দায়িত্বপ্রাপ্ত মুখের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। (@AmitShah)

দলীয় সূত্রের দাবি, মন্ত্রিসভায় জায়গা পাওয়া বহু নেতা এখন দপ্তরের কাজে বেশি সময় ব্যয় করছেন। এর ফলে সাংগঠনিক স্তরে নতুন দায়িত্বপ্রাপ্ত মুখের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। সেই কারণেই জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত একাধিক পদে রদবদলের পরিকল্পনা শুরু হয়েছে। দলের তরুণ ও সক্রিয় নেতৃত্বের পাশাপাশি সাংগঠনিকভাবে দক্ষ কর্মীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই সাংগঠনিক পুনর্গঠন নিয়েই গত কয়েকদিন ধরে দিল্লিতে একাধিক বৈঠক ও আলোচনা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। সূত্রের খবর, শুক্রবার রাতে বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসলের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়। সেই বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা এবং সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।

দলীয় মহলের দাবি, ওই বৈঠকে জেলা, সাংগঠনিক জেলা এবং রাজ্য স্তরের একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আনার বিষয়ে নীতিগত সম্মতি তৈরি হয়েছে। একইসঙ্গে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করা, বুথস্তরে কার্যকলাপ জোরদার করা এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের আরও সক্রিয় করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় একাধিক পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। জেলা সভাপতি, বিভিন্ন সাংগঠনিক পদ এবং রাজ্য কমিটির দায়িত্ব বণ্টনেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ফলে বিজেপির অন্দরে এখন নতুন নেতৃত্ব এবং সম্ভাব্য রদবদল নিয়েই জোর চর্চা শুরু হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe