...
...
Next Story

WB Budget: কেন্দ্রীয় বিদ্যালয়, আদিবাসী-মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হবে রাজ্যে; পড়ুয়াদের ২৫০০০ টাকার সহায়তার ঘোষণা বাজেট

সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ঝাড়গ্রামে দুটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি রাজ্যে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে কাঁথি, কালিয়াচক এবং ফলতায় তিনটি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও করা হয়েছে।

Published on: Jun 22, 2026, 13:24:17 IST
Advertisement

রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে শিক্ষা ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, ঝাড়গ্রামে দুটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি রাজ্যে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে কাঁথি, কালিয়াচক এবং ফলতায় তিনটি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও করা হয়েছে।

সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ঝাড়গ্রামে দুটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে।
সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ঝাড়গ্রামে দুটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে।

অর্থমন্ত্রীর এই ঘোষণাকে শিক্ষা পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ঝাড়গ্রামে দুটি কেন্দ্রীয় বিদ্যালয় চালু হলে জঙ্গলমহল এলাকার ছাত্রছাত্রীরা আধুনিক ও উন্নত মানের শিক্ষার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে কেন্দ্রীয় বিদ্যালয়ের দাবি উঠছিল। নতুন এই উদ্যোগ স্থানীয় পরিবারগুলির জন্য বড় স্বস্তি এনে দিতে পারে।

বাজেটের অন্যতম আকর্ষণ আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা। রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষার প্রসার, গবেষণা এবং সংস্কৃতির সংরক্ষণকে গুরুত্ব দিয়েই এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আদিবাসী সমাজের ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে বিশেষ গবেষণার সুযোগও সেখানে থাকবে বলে আশা করা হচ্ছে।

একইসঙ্গে নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ হিসেবে কাঁথি, কালিয়াচক এবং ফলতায় পৃথক মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নিরাপদ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে সরকারের দাবি। ছাত্রীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের সমস্ত স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। এর ফলে ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্কুলে উপস্থিতির হারও বাড়বে বলে মনে করছে শিক্ষা মহল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe