...
...
Next Story

WB Budget Update: সামাজিক প্রকল্প কি অব্যাহত থাকল? ১ লক্ষ চাকরির ঘোষণা করে বাজেটে বড় বার্তা স্বপন দাশগুপ্তর

সোমবার বিধানসভায় বাজেট বক্তৃতার শুরুতেই তিনি জানান, ‘আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।’ একইসঙ্গে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি।

Published on: Jun 22, 2026, 12:24:30 IST
Advertisement

রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় বাজেট বক্তৃতার শুরুতেই তিনি জানান, ‘আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।’ একইসঙ্গে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি।

রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প বহাল থাকবে। তিনি বলেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার করা হবে।’ ফলে সরকার বদলের পর বিভিন্ন জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও তুলে ধরেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।' সেই লক্ষ্যেই নাগরিক পরিষেবাকে আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার বলে জানান তিনি।

বাজেট বক্তৃতায় রাজ্যের আর্থিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ চিত্রও তুলে ধরেন অর্থমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা। এই বিপুল ঋণের বোঝা সামাল দিয়েই উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে বলে মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks