...
...
Next Story

WB Cabinet Meeting: BSF-কে জমি সহ একাধিক সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেট বৈঠকে, বন্ধ হবে মমতার প্রকল্পগুলি? কী বললেন শুভেন্দু?

আজ প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। দীর্ঘদিন ধরে আটকে থাকা জনগণনার কাজ শুরু থেকে, কেন্দ্রীয় প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। বিএসএফকে কাঁটাতারের জন্য জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Published on: May 11, 2026, 13:04:38 IST
Advertisement

আজ প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। দীর্ঘদিন ধরে আটকে থাকা জনগণনার কাজ শুরু থেকে, কেন্দ্রীয় প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। এদিকে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বিএসএফকে কাঁটাতারের জন্য জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে আজ। ৪৫ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে বলে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, 'রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।'

আজ প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা।
আজ প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা।

এদিকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবে বাংলা। তাছাড়া উজ্জ্বলা যোজনা ৩.০, বিশ্বকর্মা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হবে। এছাড়া শুভেন্দুর নেতৃত্বে ক্যাবিনেট সিদ্ধান্ত নেয়, আমলা এবং পুলিশদের কেন্দ্রীয় প্রশিক্ষণের জন্য অন্যান্য রাজ্যের নিয়ম মেনে চলবে পশ্চিমবঙ্গের ক্যাডাররা। এদিকে তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে এতদিন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর ছিল না। তবে মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হল। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'সরকারি নিয়োগের জন্য আবেদনের মেয়াদের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে।' এরই সঙ্গে চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তবে কোনও অভারতীয় এই সব সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না বলে স্পষ্ট করেছেন তিনি।

এদিকে প্রতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতার বকেয়া এবং আরজি কর সহ মহিলা নিরাপত্তার বিষয়ে আগামী ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এরই সঙ্গে তিনি আজ অভিযোগ করেন, বিগত সরকার জনসংখ্যা গণনা আটকে রেখেছিল। যাতে মহিলা সংরক্ষণ কার্যকর না হয়, মহিলারা যাতে সাংসদ-বিধায়ক না হতে পারেন, তার জন্যেই মমতার সরকার এই কাজ করেছিল বলে দাবি ছিল শুভেন্দুর। এই আবহে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe