...
...
Next Story

WB Election Result Details: বাম-কংগ্রেস-নোটা-নির্দলদের ভোট কাটাকাটি! ৩ আসনে ১০০০-এর কম ব্যবধানে জয় বিজেপির

WB Election Result Details: এবারের ভোটে বিজেপি তিনটি আসনে ১০০০-এর কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। সেই আসনগুলি হল - রায়না, সাতগাছিয়া এবং ইন্দাস।

Published on: May 5, 2026, 09:10:45 IST
Advertisement

WB Election Result Details: ২০৬টি আসনে জিতে অনায়াসে বাংলায় ক্ষমতা দখল করেছে বিজেপি। তবে এবারের নির্বাচনে কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে গেরুয়া শিবিরকে। এবারের ভোটে বিজেপি তিনটি আসনে ১০০০-এর কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। সেই আসনগুলি হল - রায়না, সাতগাছিয়া এবং ইন্দাস। এর মধ্যে রায়নায় বিজেপির সুভাষ পাত্র জেতেন মাত্র ৮৩৪ ভোটে। তিনি পেয়েছিলেন ১ লাখ ৩ হাজার ৪৮৭ ভোট। তৃণমূলের মন্দিরা দলুই এই আসনে পান ১ লাখ ২ হাজার ৬৫৩ ভোট। এই কেন্দ্রে সিপিএমের সোমনাথ মাঁঝি পেয়েছেন ১৯ হাজার ৬৭৪ ভোট। এদিকে কংগ্রেসের পম্পা মালিক পান ১৯৮০ ভোট। এদিকে নোটায় ভোট পড়ে ১৪৪২টি। তাছাড়া দুই নির্দল সঞ্জু পোড়েল এবং শিউলি সিং যথাক্রমে পান ১৩৫৪ এবং ১২৬৭ করে ভোট।

এবারের ভোটে বিজেপি তিনটি আসনে ১০০০-এর কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। (AFP)
এবারের ভোটে বিজেপি তিনটি আসনে ১০০০-এর কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। (AFP)

এদিকে ইন্দাসে নির্মল কুমার ধারা জেতেন ৯০০ ভোটে। এখানে তিনি পান ১ লাখ ৮ হাজার ৭৩৩ ভোট। তৃণমূলের শ্যামলী রায় বাগদি পান ১ লাখ ৭ হাজার ৮৩৩ ভোট। সিপিএমের ঝর্ণা মল্লিক পান ৭০২৭ ভোট। কংগ্রেসের মউ মণ্ডল সামন্ত ২২০১ ভোট পান। এদিকে তিনজন নির্দল প্রার্থী অনুপম বাগদি, অনির্বাণ ডাকুয়া, নন্দ মণ্ডল যথাক্রমে পান ১৪৭৯, ১৪০০, ১৪০০টি করে ভোট পান। নোটায় ভোট পড়েছে ১৫৮২টি। অর্থাৎ, ভোটের ফারাকের তুলনায় তিনজন নির্দল, নোটার ভোটও বেশি।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় বিজেপি জয়ী হয়েছে মাত্র ৪০১ ভোটে। এই আসনে পদ্ম প্রতীকে লড়াই করা অগ্নিশ্বর নস্কর পান ১ লাখ ১১ হাজার ২৩টি ভোট। তৃণমূলের প্রার্থী সোমশ্রী বেতাল পান ১ লাখ ১০ হাজার ৬২২। এই আসনে সিপিএমের গৌতম পাল পান ১১ হাজার ৭৩৬ ভোট। কংগ্রেসের প্রভাস চন্দ্র ঘোষ পান ১৫৭৭ ভোট। এসইউসিআই(সি)-র উত্তম পাল ১০০২ ভোট পান। এদিকে নোটায় পড়েছে ১৬৫৪ ভোট।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks