WB Election Results 2026 Latest Update: গণনা-কৌশলে বড় চমক? আড়াই ঘণ্টার বৈঠকে মমতা-অভিষেক, ১৫ বুথে শুরু পুনর্নির্বাচন
WB Election Results 2026 Latest Update: আগামী ৪ মে ভোটগণনা। তার আগে আজ কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তারইমধ্যে ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়ে গিয়েছে।
WB Election Results 2026 Latest Update: বঙ্গ রাজনীতির পারদ এখন তুঙ্গে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আর মাত্র হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি। ঠিক তার আগেই শুক্রবার বিকেলে কালীঘাটে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে আপাতত কিছু জানানো হয়নি তৃণমূলের তরফে। মুখে কুলুপ এঁটেছে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, আগামী সোমবার বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে শনিবার সব বিধানসভা আসনের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করবেন মমতা ও অভিষেক, তা নিয়েই সম্ভবত কোনও আলোচনা হয়েছে। যে বিষয়ে শনিবারের বৈঠকে নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০০ ছুঁয়ে ফেলবে তৃণমূল, নিশ্চিত ক্যামাক স্ট্রিট
এমনিতে এবার বিধানসভা নির্বাচনে লড়াইয়ের মুখে পড়েছে তৃণমূল। তারপরও অবশ্য জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল। আইপ্যাক ও ক্যামাক স্ট্রিটের সঙ্গে কাজ করা একজন জানিয়েছেন, তৃণমূলের ঝুলিতে ১৮০টি থেকে ২০০টি আসন আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ গতবারের থেকে আসন কমলেও বিজেপিকে ঠেকিয়ে চতুর্থবারের জন্য মমতা যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই বলে দাবি করেছেন ওই সূত্র।
১৫ বুথে শুরু পুনর্নির্বাচন, লম্বা লাইন বুথের সামনে
তারইমধ্যে আজ রাজ্যে ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। তার মধ্যে ১১টি বুথ পড়ছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে। বাকি চারটি বুথ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। শনিবার সকাল সাতটা থেকে ওই ১৫টি বুথে ভোটদান শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন চোখে পড়েছে।
পুরো ফলতায় পুনর্নির্বাচন হওয়া উচিত, দাবি শুভেন্দুর
আর সেই পুনর্নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'মগরাহাট পশ্চিমে যা হয়েছে, সেটাকে স্বাগত জানাচ্ছি। ডায়মন্ড হারবারের আরও বুথে পুনর্নির্বাচন হওয়া উচিত ছিল। আর পুরো ফলতায় পুনর্নির্বাচন হওয়া উচিত ছিল।' সেইসঙ্গে তিনি দাবি করেন, পুনর্নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে স্বাগত জানাচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


