...
...
Next Story

WB Govt Employees Latest Update: বকেয়া DA মামলার রায়ের পরে সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি রাজ্যের, তবে……

বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার রায়ের পরে সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রাথমিকভাবে পঞ্চম বেতন কমিশনের আওতায় ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।

Published on: Feb 11, 2026, 20:56:49 IST
Advertisement

বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার রায়ের পরে প্রায় এক সপ্তাহ পার হতে চলল। প্রাথমিকভাবে পঞ্চম বেতন কমিশনের আওতায় ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সেজন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কার্যত কোনও উচ্চবাচ্য করা হয়নি। পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারইমধ্যে বৃহস্পতিবার দেশজুড়ে যে ২৪ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে, সেটার প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

বাধ্যতামূলকভাবে অফিসে হাজির থাকতে হবে বৃহস্পতিবার

ভারত বনধের দিন অফিসে হাজিরা বাধ্যতামূলক, নির্দেশিকা রাজ্যের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ভারত বনধের দিন অফিসে হাজিরা বাধ্যতামূলক, নির্দেশিকা রাজ্যের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে বৃহস্পতিবার সমস্ত সরকারি অফিস খোলা থাকবে। আর প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে অফিসে হাজির থাকতে হবে। তাঁরা ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না। প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধে বা পূর্ণ দিবস ছুটি মিলবে না বলে রাজ্য সরকারে তরফে কড়া ভাষায় জানানো হয়েছে। তারপরও যদি কেউ ছুটি দেন, তাহলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার।

কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের ছাড় দেওয়া হবে?

তবে চারটি ক্ষেত্রে বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অফিসে উপস্থিত হতে হবে না বলে নবান্নের তরফে জানানো হয়েছে। কোন কোন ক্ষেত্রে সেই ছাড় মিলবে, তা দেখে নিন -

১) রাজ্য সরকারি কর্মচারীরা যদি হাসপাতালে ভরতি থাকেন।

২) পরিবারে কারও মৃত্যু হলে।

৩) ১১ ফেব্রুয়ারির আগে থেকেই যদি গুরুতর অসুস্থ থাকেন এবং ছুটিতে থাকেন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা বৃহস্পতিবার অনুপস্থিত থাকবেন, তাঁদের শো-কজ নোটিশ জারি করা হবে। জানতে চাওয়া হবে যে কেন ছুটি নিয়েছেন। যদি তাঁর জবাব সন্তোষজনক না হয়, তাহলে সেদিনের বেতন পাবেন না সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীরা। আর যাঁরা শো-কজ নোটিশের জবাব দেবেন না, তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ করা হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe