WB Govt School Teachers Private Tuition: সরকারি স্কুলের শিক্ষক হয়েও প্রাইভেট টিউশনি? এবার তদন্ত করে ‘অ্যাকশন’ নেবে রাজ্য
WB Govt School Teachers Private Tuition: সরকারি স্কুলের শিক্ষক হয়েও প্রাইভেট টিউশনি করাচ্ছেন? এবার তদন্ত করে ‘অ্যাকশন’ নেবে রাজ্য সরকার। জাতীয় মানবাধিকার কমিশনের তরফে নোটিশ দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে।
WB Govt School Teachers Private Tuition: সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশনি রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। স্কুলশিক্ষা দফতরের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, সরকারি ও সরকার-পোষিত স্কুলের যে শিক্ষক-শিক্ষিকারা এখনও প্রাইভেট টিউশনি করে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। প্রাথমিকভাবে করা হবে তদন্ত। তারপর নেওয়া হবে ব্যবস্থা। যে যে শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে প্রথমে তদন্ত করার জন্য জেলা পরিদর্শকদের নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দফতর। আর তারপর প্রয়োজন মতো ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে।
এমনিতে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যে প্রাইভেট টিউশনি করাতে পারবেন না, সেই নিয়ম অনেকদিন ধরেই আছে। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ-কেউ প্রাইভেট টিউশনি করিয়ে যাচ্ছেন বলে অভিযোগ জমা পড়ে। বৃহস্পতিবার (৪ জুন) জারি করা নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের ২৮ নম্বর ধারা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে।
অভিযোগ উঠেছে যে স্কুলে নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে অনেকেই তাঁদের কাছে পড়ুয়াদের প্রাইভেট টিউশনি পড়তে বাধ্য করছেন। সরাসরি পড়ুয়াদের শাসানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে স্কুলশিক্ষা দফতর। সেজন্য জেলা পরিদর্শকদের চিঠি পাঠিয়ে অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। তাঁদের বিরুদ্ধে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থাও।
আর স্কুলশিক্ষা দফতরের সেই নির্দেশিকা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিকাঠামোর উন্নতি, আধুনিক ব্যবস্থা এবং বাস্তবসম্মত সিলেবাস তৈরি করা প্রয়োজন। তবেই ছাত্রছাত্রীদের আলাদা করে টিউশন নেওয়ার প্রয়োজন পড়ে না।’
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/WB Govt School Teachers Private Tuition: সরকারি স্কুলের শিক্ষক হয়েও প্রাইভেট টিউশনি? এবার তদন্ত করে ‘অ্যাকশন’ নেবে রাজ্য
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks