WB Govt Recruitment Policy: OMR-র কার্বন কপি, ইন্টারভিউয়ে সর্বনিম্ন নম্বর- নয়া নিয়োগ নীতি আনছে রাজ্য, কী থাকবে?

WB Govt Recruitment Policy: ওএমআরের কার্বন কপি প্রদান থেকে ইন্টারভিউয়ে সর্বনিম্ন নম্বর- নয়া নিয়োগ নীতি আনছে আনছে পশ্চিমবঙ্গ সরকার। তাতে একগুচ্ছ নিয়ম থাকবে। সেরকমই কয়েকটি নিয়মের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: May 23, 2026, 11:27:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Govt Recruitment Policy: বিধানসভার পরবর্তী অধিবেশনেই নিয়োগ সংক্রান্ত নয়া নীতি আনা হবে। ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রোজগার মেলার (কেন্দ্রীয় সরকারের আয়োজিত রোজগার মেলা থেকে প্রায় ৫১,০০০ চাকরি দেওয়া হবে) মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় লাগামছাড়া দুর্নীতি হয়েছে। তার জেরে পশ্চিমবঙ্গের নাম কালিমালিপ্ত হয়েছে। বদনাম হয়েছে পশ্চিমবঙ্গের। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে নয়া আইন আনা হবে পরবর্তী বিধানসভায়। সেই নীতিতে কী কী থাকবে, তারও আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের ওএমআরের কার্বন কপি দিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ে সর্বনিম্ন নম্বর থাকবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিয়োগ সংক্রান্ত নয়া নীতি আনছে রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
নিয়োগ সংক্রান্ত নয়া নীতি আনছে রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

নয়া নিয়োগ নীতিতে কী কী থাকবে?

১) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ১০০ পয়েন্ট রোস্টার নীতি মেনে চলতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সেটা করা হয়নি। তার ফলে তফসিলি জাতি, তফসিলি জনজাতি, ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি), বিশেষভাবে সক্ষম, আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এবার ১০০ পয়েন্ট রোস্টার নীতি কার্যকর করা হবে।

আরও পড়ুন: WB Govt Contractual Staffs Update: বেকার বেতন যাচ্ছে? এই চুক্তিভিত্তিক কর্মীদের 'অডিট' শুরু রাজ্যের, তারপর ছাঁটাই?

২) শুভেন্দু আশ্বাস দিয়েছেন, স্বচ্ছভাবে রাজ্য সরকারে নিয়োগ হবে।

৩) যে কোনও লিখিত পরীক্ষার উত্তরপত্রের কার্বন কপি দেওয়া হবে প্রার্থীদের। এবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে উত্তরপত্রের কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় যেমন হয়েছিল, এবার সেটাই ধারা হয়ে যাবে সরকারি পরীক্ষায়।

আরও পড়ুন: UPSC Civil Services Preparation Tips: '১ মিনিটে কেউ আমলা হয় না', UPSC সিভিল সার্ভিস ক্র্যাক করার ৫ টিপস IAS অফিসারের

নিয়োগ সংক্রান্ত আরও ১ বড় ঘোষণা

এমনিতে ক্ষমতায় এসেই প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষার সর্বোচ্চ বয়সসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। তিনি জানান, বিধানসভা নির্বাচনের আবহে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্যে যে পরিমাণ নিয়োগ দুর্নীতি হয়েছে, সেজন্য বয়সের সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হবে। সেইমতো সরকারি চাকরির পরীক্ষায় আরও পাঁচ বছর বেশি আবেদন করা যাবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More