...
...
Next Story

WB Higher Secondary Result: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, ৪৯৬ পেয়ে প্রথম নরেন্দ্রপুরের আদৃত, নিজের রেজাল্ট দেখুন এখানে

WB Higher Secondary Result: এবারের পরীক্ষায় মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন। উল্লেখ্য, এবারে আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। এই আবহে পাশের হার ৯১.২৩ শতাংশ। এদিকে জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে আছে পূর্ব মেদিনীপুর, শতাংশের হিসেবে ৯৪.১৯।

Published on: May 14, 2026, 11:11:21 IST
Advertisement

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। এই প্রথম সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হল। এবারের পরীক্ষায় মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন। উল্লেখ্য, এবারে আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। এই আবহে পাশের হার ৯১.২৩ শতাংশ। এদিকে জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে আছে পূর্ব মেদিনীপুর, শতাংশের হিসেবে ৯৪.১৯। এরপরই এই তালিকায় আছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং।

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন। (PTI)
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন। (PTI)

এবারে উচ্চমাধ্যমিকে মোট ৬৪ জন প্রথম দশের তালিকায় স্থন পেয়েছেন। তাঁদের মধ্যে প্রথম দশে ৮ জন ছাত্রী। ৪৯৬ নম্বর পেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল প্রথম হয়েছেন। ৪৯৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু, নরেন্দ্রপুরের ঋতব্রত নাথ, ঐতিহ্য পাঁচল।

এদিকে প্রতিবারের মতো এবারও অনলাইনে (ওয়েবসাইটের মাধ্যমে) রেজাল্ট দেখা যাবে। হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। তাছাড়াও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://result.wb.gov.in/ থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। সকাল ১১ টা থেকে। সকাল ১১ টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। সরাসরি হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট থেকেই রেজাল্ট দেখতে পারবেন।

সংসদের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবারই পড়ুয়াদের হাতে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দিতে হবে। অতীতে কখনও কখনও আগে ফলপ্রকাশ করে দেওয়া হলেও কয়েকদিন পরে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হত। এবার সেরকম হচ্ছে না। সকাল ১১ টা থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। ঠিক তখন থেকেই সংসদ নির্ধারিত ৫৬টি ক্যাম্প অফিসে বিতরণ করা হবে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। যা নির্দিষ্ট স্কুলের প্রতিনিধিরা সংগ্রহ করবেন। স্কুল থেকে পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন বৃহস্পতিবারই।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks