...
...
Next Story

WB Higher Secondary Topper: উচ্চমাধ্যমিকে কোন বিষয়ে কত নম্বর কাটল নরেন্দ্রপুরের ফার্স্ট বয় আদৃতের? বড় হয়ে কী হতে চান?

Adrito Pal HS Marks: পদার্থবিদ্যায় ১০০, রসায়নে ১০০, অঙ্কে ১০০, স্ট্যাটিস্টিকে ৯৭, ইংরেজিতে ৯৯ এবং বাংলায় ৯২ পেয়েছেন আদৃত। উচ্চমাধ্যমিকে প্রথম পাঁচটি বিষয়ের নম্বর ধরা হয়। এই আবহে ৫০০-তে ৪৯৬ মার্কস পেয়েছেন আদৃত, শতাংশের নিরিখে তিনি ৯৯.২ পেয়েছেন।

Published on: May 14, 2026, 13:52:55 IST
Advertisement

Adrito Pal HS Marks: উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল। তিনি পেয়েছেন ৪৯৬ নম্বর। বাড়ি বরানগরে হলেও ছোটবেলা থেকেই হোস্টেলে থেকে পড়াশোনা। এই আবহে ফলাফলের জন্য বাড়ির পাশাপাশি স্কুলকে সমান কৃতিত্ব দিলেন আদৃত। উল্লেখ্য, এবারে নরেন্দ্রপর রামকৃষ্ণ মিশনের ১৮ জন প্রথম দশে স্থান পেয়েছেন। অর্থাৎ, স্কুলেও প্রতিযোগিতা ছিল চরম। তবে এর মধ্যে সময় বেঁধে পড়াশোনা ভালো লাগত না আদৃতের। এই ফলাফলের বিষয়ে তিনি বলেন, 'এত ভালো ফল হবে ভাবিনি।'

উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল।
উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল।

জানা গিয়েছে, পদার্থবিদ্যায় ১০০, রসায়নে ১০০, অঙ্কে ১০০, স্ট্যাটিস্টিকে ৯৭, ইংরেজিতে ৯৯ এবং বাংলায় ৯২ পেয়েছেন আদৃত। উচ্চমাধ্যমিকে প্রথম পাঁচটি বিষয়ের নম্বর ধরা হয়। এই আবহে ৫০০-তে ৪৯৬ মার্কস পেয়েছেন আদৃত, শতাংশের নিরিখে তিনি ৯৯.২ পেয়েছেন। দ্বাদশের পর ইচ্ছে জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করার।

উল্লেখ্য, এবারের পরীক্ষায় প্রথম ১০ জনের মেধাতালিকায় রয়েছে ৬৪ জন। সেখানে দেখা গিয়েছে বেশিরভাগ কৃতীই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র। ৬৪ জনের মধ্যে ৩৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। যার মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১৮ জন ও পুরুলিয়া রামকৃ্ষ্ণ মিশন বিদ্যাপীঠের ১৭ জন।

প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কারা আছেন?

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন এই স্কুলের ঋতব্রত নাথ, ঐতিহ্য পাচ্ছাল। ৪৯৪ পেয়ে তৃতীয় হয়েছেন সৌম্য রায়। ৪৯৩ পেয়ে চতুর্থ হয়েছেন অর্কদ্যুতি ধর। ৪৯২ পেয়ে পঞ্চম হয়েছেন প্রিয়াংশু মুখার্জি, অলেখ্য মাইতি। ষষ্ঠ হন প্রত্যুষ মণ্ডল, শুভদীপ দিন্দা, পল্লব কুমার ভৌয়াল, অনিমেষ মুখার্জি। অষ্টম হয়েছেন অরিঘ্ন সরকার, ফারহান আলি। নবম হয়েছেন সোহম বেজ। দশম স্থানে আছেন সোহম ভৌমিক, সৃজন পাল, সাগ্নিক ঘটক, মেঘন অধিকারী।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks