দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়।

এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলি—পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। এর জন্য এই সব জেলাতে সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি আছে। এবং অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দুই দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করাহয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস বা জল জমার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শেষের দিকে প্রাক-মৌসুমি বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। তার জেরেই তাপমাত্রা সামান্য কমলেও আর্দ্রতা উচ্চমাত্রায় থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ঝড় বৃষ্টির সঙ্গে অস্বস্তিকর গরম আবহাওয়ার সতর্কতা থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়ায় এই কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি আছে ২৭ এবং ২৮ তারিখের জন্য। এছাড়া দক্ষিণের সব জেলাতেই আগামী ২৮ মে পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ, গরম বজায় থাকবে। কলকাতায় আপাতত ২৮ মে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
এদিতে উত্তরবঙ্গে ২৩ তারিখ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সেদিন ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, কোচবিহারে। তারপর ২৪ তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে এবং অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ২৫ মে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। ২৬ মে ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে দার্জিলিং, জলপাইগুড়িতে। এরপর ২৭ এবং ২৮ তারিখের জন্য আপাতত শুধুমাত্র জলপাইগুড়ির জন্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে।
{{/usCountry}}এদিতে উত্তরবঙ্গে ২৩ তারিখ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সেদিন ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, কোচবিহারে। তারপর ২৪ তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে এবং অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ২৫ মে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। ২৬ মে ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে দার্জিলিং, জলপাইগুড়িতে। এরপর ২৭ এবং ২৮ তারিখের জন্য আপাতত শুধুমাত্র জলপাইগুড়ির জন্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে।
{{/usCountry}}