...
...
Next Story

WB IAS Officer Reshuffling: কালিয়াচক কাণ্ডের আবহে প্রশাসনিক রদবদল নবান্নের, পূর্ণ সময়ের কমিশনার মালদা বিভাগে

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মহম্মদ গুলাম আলি আনসারিকে মালদা ডিভিশনের পূর্ণকালীন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং অতিরিক্ত দায়িত্বে মালদা ডিভিশনের কমিশনার ছিলেন।

Published on: Apr 3, 2026, 07:06:25 IST
Advertisement

কালিয়াচকে এসআইআর বিক্ষোভের নামে আটকে রাখা হয়েছিল ৭ বিচারককে। সেই ঘটনায় সুপ্রিম কোর্টে ভর্ৎসনা শুনতে হয়েছিল রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে ২ এপ্রিল রাজ্যে প্রশাসনিক রবদলের পথে হাঁটল নবান্ন। এর মধ্যে অন্যতম হল মালডা বিভাগের কমিশনারের নিয়োগ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মহম্মদ গুলাম আলি আনসারিকে মালদা ডিভিশনের পূর্ণকালীন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং অতিরিক্ত দায়িত্বে মালদা ডিভিশনের কমিশনার ছিলেন।

মহম্মদ গুলাম আলি আনসারিকে মালদা ডিভিশনের পূর্ণকালীন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে (Utpal Sarkar)
মহম্মদ গুলাম আলি আনসারিকে মালদা ডিভিশনের পূর্ণকালীন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে (Utpal Sarkar)

এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধমান ডিভিশনের পূর্ণকালীন ডিভিশনাল কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অবনীন্দ্র সিং। তিনি আগে শ্রম দফতরের সচিব ছিলেন এবং অতিরিক্ত দায়িত্বে বর্ধমান ডিভিশনের কমিশনার হিসেবে কাজ করছিলেন। প্রেসিডেন্সি ডিভিশনের পূর্ণকালীন কমিশনার করা হয়েছে সুরেন্দ্র গুপ্তকে। জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনুপ কুমার আগরওয়ালকে।

এছাড়া বিভিন্ন দফতরের শীর্ষ পদেও বেশ কিছু নিয়োগের উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তাঁর বর্তমান দায়িত্বের সঙ্গে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে অগ্নি নির্বাপণ এবং জরুরি পরিষেবা জফতরের অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদকে নগরোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিনোদ কুমারকে কারিগরি শিক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা খাদ্য প্রক্রিয়াকরণ এবং হর্টিকালচার দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবহন দফতরের সচিব সৌমিত্র মোহনকে শ্রম দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe