...
...
Next Story

WB Minister on Abhishek Banerjee: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টা খুনের আসামি', তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্ত্রী

মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং একাধিক রাজনৈতিক মন্তব্য করেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন অর্জুন। তিনি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টা খুনের আসামি।'

Published on: Jun 3, 2026, 08:40:55 IST
Advertisement

Arjun Singh on Abhishek Banerjee: মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক রাজনৈতিক মন্তব্য করেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন অর্জুন। তিনি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টা খুনের আসামি।'

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন অর্জুন। (@AITCofficial X)
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন অর্জুন। (@AITCofficial X)

সোমবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেন অর্জুন সিং। কোন দপ্তরের দায়িত্ব তিনি পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলার মধ্যেই মঙ্গলবার প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তাঁর দাবি, তৃণমূল আর বেশিদিন রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারবে না। অর্জুনের বক্তব্য, কোনও দল পুরোপুরি সরকারি দলে পরিণত হলে তার রাজনৈতিক অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। সেই কারণেই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

এদিন তৃণমূলকে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, বিজেপি যদি দলের দরজা খুলে দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কেউ অবশিষ্ট থাকবে না। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে তিনি জানান, অতীত নিয়ে পড়ে থাকতে চান না এবং বর্তমানে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিই তাঁদের মূল লক্ষ্য।

নিজের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন সিং অবশ্য নির্দিষ্ট কোনও ইঙ্গিত দেননি। তাঁর বক্তব্য, একজন রাজনৈতিক কর্মীর কাছে সব দায়িত্বই সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি জানান, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। মন্ত্রী হিসেবে শপথের পর প্রথম প্রকাশ্য রাজনৈতিক বার্তায় তৃণমূল ও অভিষেককে সরাসরি আক্রমণ করে রাজ্যের রাজনৈতিক তরজা আরও বাড়িয়ে দিলেন অর্জুন সিং।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe