...
...
Next Story

WB Monsoon Rain Forecast on 9th June: পশ্চিমবঙ্গে দু’দিনের মধ্যেই বর্ষার সম্ভাবনা, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা

আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এর ফলে তাপমাত্রা, গরমজ আরও কমবে বলে আশা করা হচ্ছে। অস্বস্তি দূর হবে। ইতিমধ্যেই গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় কিছুটা স্বস্তি মিলেছে।

Published on: Jun 9, 2026, 11:34:19 IST
Advertisement

রাজ্যে বর্ষার আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এর ফলে তাপমাত্রা, গরমজ আরও কমবে বলে আশা করা হচ্ছে। অস্বস্তি দূর হবে। ইতিমধ্যেই গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় কিছুটা স্বস্তি মিলেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। (PTI)
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। (PTI)

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কেরলে বর্ষা প্রবেশের পর ধীরে ধীরে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকাতেও মৌসুমি বায়ুর অগ্রগতি হয়েছে। নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সম্পূর্ণ অংশের পাশাপাশি অরুণাচল প্রদেশ, অসম এবং ত্রিপুরার বেশ কিছু এলাকায় বর্ষা পৌঁছে গিয়েছে। একইসঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ এবং ওড়িশার কিছু অংশেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আবহাওয়ার পরিবর্তন আরও ত্বরান্বিত হতে পারে।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহজুড়ে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ এবং দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে গরমের দাপট অনেকটাই কম থাকবে। তবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe