...
...
Next Story

WB Petrol-Diesel Price: বিশ্ববাজারে তেলের দামে আগুন, আজ পশ্চিমবঙ্গের কোন জেলায় পেট্রোল-ডিজেলের দাম কত? জানুন এক নজরে

রাজ্যের রাজধানী কলকাতায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। একই সঙ্গে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের দাম ১০১ টাকা ১৩ পয়সা।

Published on: Jul 23, 2026, 10:31:07 IST
Advertisement

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলা এবং তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি আরও জটিল হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে এই আবহেও বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ দামে পশ্চিমবঙ্গে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। সব জেলাতেই আগের দিনের দামই বহাল রয়েছে।

রাজ্যের রাজধানী কলকাতায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। (REUTERS)
রাজ্যের রাজধানী কলকাতায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। (REUTERS)

রাজ্যের রাজধানী কলকাতায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। একই সঙ্গে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের দাম ১০১ টাকা ১৩ পয়সা। জলপাইগুড়িতে পেট্রোলের দাম ১১৩ টাকা ৪৬ পয়সা, ডিজেলের দাম ৯৯ টাকা ৬৮ পয়সা। দার্জিলিং জেলায় পেট্রোল ১১৩ টাকা ১৮ পয়সা এবং ডিজেল ১০০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হচ্ছে। কালিম্পংয়ে পেট্রোলের দাম ১১৩ টাকা ৪২ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৭৭ পয়সা। উত্তর দিনাজপুরে পেট্রোলের দাম ১১৩ টাকা ৫৯ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ২২ পয়সা। দক্ষিণ দিনাজপুরে পেট্রোলের দাম ১১৩ টাকা ৯৩ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ১৪ পয়সা। মালদহে পেট্রোলের দাম ১১৩ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৬৭ পয়সা।

হুগলিতে এক লিটার পেট্রোলের দাম ১১৪ টাকা এবং ডিজেলের দাম ১০০ টাকা ১০ পয়সা। হাওড়ায় পেট্রোলের দাম ১১৩ টাকা ৬৩ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা। উত্তর ২৪ পরগনায় পেট্রোলের দাম ১১৩ টাকা ৪৭ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ৬ পয়সা। দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোলের দাম ১১৩ টাকা ৭৬ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা। বাঁকুড়ায় পেট্রোলের দাম ১১৩ টাকা ৯১ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ৬৫ পয়সা। পুরুলিয়ায় পেট্রোলের দাম ১১৪ টাকা এবং ডিজেলের দাম ১০১ টাকা ১ পয়সা। ঝাড়গ্রামে পেট্রোলের দাম ১১৪ টাকা ৫২ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ৭৫ পয়সা।

আজকের প্রকাশিত দামে কোথাও পেট্রোল বা ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ রাজ্যের প্রতিটি জেলাতেই আগের দিনের দামই বহাল রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী, তার প্রভাব এখনও দেশের খুচরো জ্বালানির দামে পড়েনি।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। সেক্ষেত্রে আগামী দিনে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বিশ্ববাজারের পরিস্থিতির পাশাপাশি দেশের তেল বিপণন সংস্থাগুলির মূল্য নির্ধারণের দিকেও নজর রাখছেন সাধারণ মানুষ এবং পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe