WB Poilce New Recruitment Notification: পরের মাসেই ৯,০০০ নতুন পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি! ৬৫০ ক্লার্কেরও চাকরি, আসছে ধামাকা

WB Poilce New Recruitment Notification: নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্য পুলিশে ৯,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজ যখন নেতাজি ইন্ডোরে পশ্চিমবঙ্গ পুলিশে নবনিযুক্ত অফিসারদের নিয়োগপত্র প্রদান করেন, তখন সেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: Oct 12, 2026, 15:02:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

WB Poilce New Recruitment Notification: আগামী মাসেই পুলিশে ৯,০০০ পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে গ্রুপ 'সি' বা ক্লার্ক পদে ৬৫০ জনকে নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বিভিন্ন জটের কারণে যে সব নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল, সেগুলি শেষ করা হচ্ছে ধাপে-ধাপে। যে প্রার্থীরা রেজাল্টের অপেক্ষায় আছেন বা চাকরির অপেক্ষায় আছেন, তাঁদের স্বপ্নপূরণ হবে। পাশাপাশি নতুন করেও পুলিশে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নভেম্বরের শেষ সপ্তাহে পুলিশে ৯,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
নভেম্বরের শেষ সপ্তাহে পুলিশে ৯,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

জানুয়ারিতে কলকাতা পুলিশের ৪,০০০ নিয়োগ

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশের নবনিযুক্ত অফিসারদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আজ নিয়োগ দিয়ে থামব না। কলকাতা পুলিশের ৩০০ এসআই (সাব-ইনস্পেক্টর) ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছেন। কলকাতা পুলিশের ৪,০০০ (কনস্টেবল নিয়োগের) রেজাল্ট আমরা ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করে দেব। কলকাতা পুলিশ আবার এখানে একটা আয়োজন করবে জানুয়ারিতে - ৪,০০০ (জনকে নিয়োগের)। সেদিনও দেখা হবে।’

আরও পড়ুন: Scientists List 2026: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার জয়জয়কার! প্রথম তিনে IIT খড়্গপুর, বড় সাফল্য যাদবপুরেরও

নতুন করে নিয়োগ করতে হবে, বার্তা মুখ্যমন্ত্রীর

সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী এটাও জানান যে পুরনো নিয়োগ প্রক্রিয়া যেমন শেষ করা হবে, তেমনই তাঁর সরকারের আমলেও নতুন করে চাকরি দেওয়া হবে। তাঁর কথায়, ‘হ্যাঁ, এগুলো তো সব আগে থেকে চলছিল। জটিলতা আমি কাটিয়েছি। নতুন নিয়োগ করতে হবে। ৯,০০০ পুলিশের নতুন নিয়োগের নোটিফিকেশন নভেম্বরের শেষ সপ্তাহে করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আমি শেষ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিয়েছি।’

আরও পড়ুন: World Bank: উন্নত দেশের দরিদ্রের আয়ও ভারতের ধনীর চেয়ে বেশি! চাঞ্চল্যকর তথ্য বিশ্বব্যাঙ্কের

পুরনো নিয়োগ শেষ, নয়া নিয়োগ- বড় ধামাকা রাজ্যে

আর পুলিশ নিয়োগের নয়া বিজ্ঞপ্তির পাশাপাশি ক্লার্কেরও চাকরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘এ তো হল পুলিশ। থানাগুলো চলবে কীভাবে? ক্লার্কও নিয়োগেরও ব্যবস্থা করেছি। ৬৫০ জন পুলিশের ক্লার্ক নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। অর্থাৎ আরও ১১,১৩১ জন পেন্ডিং এসআই, ৪০০০ কলকাতা পুলিশের কনস্টেবল (পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের অপেক্ষায়), পুলিশ নিয়োগ বোর্ডের মাধ্যমে ৯০০০ নতুন নোটিফিকেশন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ৬৫০ গ্রুপ সি বা ক্লার্ক নিয়োগ করব আমরা।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More