পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে লিখিত পরীক্ষার নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে। সেইসঙ্গে হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার র নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন? ছিল না তালিকায়

আর হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার তালিকা প্রকাশের পরে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে। গত বছর সেই লিখিত পরীক্ষা হয়েছিল। তারপর ২৯ ডিসেম্বর ফলপ্রকাশ করা হয়। সেই তালিকায় নির্বাচিত প্রার্থীদের নাম ছিল। কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন, তা জানানো হয়নি পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে।
রিক্রুটমেন্ট বোর্ডকে স্পষ্ট নির্দেশ হাইকোর্টের
সেই পরিস্থিতিতে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁরা দাবি করেন যে প্রার্থীদের প্রাপ্ত নম্বর উল্লেখ করা না হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জাগছে। আর সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগেই লিখিত পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে।
পুলিশ নিয়োগের আরও একটি মামলা হাইকোর্টে
তারইমধ্যে মঙ্গলবার হাইকোর্টে পুলিশ নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আরও একটি মামলা উঠেছিল। সেই মামলায় বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, নতুন করে উচ্চতা মাপতে হবে ১৫ জন প্রার্থীর। সেজন্য ৪৮ ঘণ্টার ডেডলাইনও বেঁধে দেন। সেইসঙ্গে তিনি নির্দেশ দেন যে সাতদিনের মধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে রিক্রুটমেন্ট বোর্ডকে।
ওই প্রার্থীরা দাবি করেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে উচ্চতা মাপা হয়। সেভাবেই বছরদুয়েক আগে তাঁরা পুলিশের একটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। সেইসময় পরিমাপ করে যে উচ্চতা দেখানো হয়েছিল, তা এখন কমে গিয়েছে। কীভাবে সেটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন প্রার্থী। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারস্থ হলেও কোনও সুরাহা মেলেনি। তাই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা।
{{/usCountry}}ওই প্রার্থীরা দাবি করেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে উচ্চতা মাপা হয়। সেভাবেই বছরদুয়েক আগে তাঁরা পুলিশের একটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। সেইসময় পরিমাপ করে যে উচ্চতা দেখানো হয়েছিল, তা এখন কমে গিয়েছে। কীভাবে সেটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন প্রার্থী। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারস্থ হলেও কোনও সুরাহা মেলেনি। তাই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা।
{{/usCountry}}