প্রার্থীদের জেলাভিত্তিক নিয়োগপত্র দেওয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন জেলার পর্ষদের তরফে সেই নিয়োগপত্র দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ১,৯৮২ জন প্রার্থীর নিয়োগ প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে বিষয়টা আগেই জানানো হয়েছিল পর্ষদের তরফে। সেইসময় পর্ষদের তরফে জানানো হয়েছিল যে ওই প্রার্থীদের নথি যাচাইয়ের পরে কাউন্সেলিং হবে। আর তারপর তাঁদের হাতে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল। সেইমতো যে জেলায় কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, সেখানকার প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে। বাকি জেলাগুলিতেও দ্রুত কাউন্সেলিং শেষ করে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর।
২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়

আর ১,৯৮২ জনকে নিয়োগের বিষয়টি চলতি বছরের ৭ জানুয়ারিই জানিয়ে দেওয়া হয়েছিল। পর্ষদ সূত্রে খবর, ২০২২ সালে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাতে ডিএলএড করতে-করতেই পরীক্ষায় বসেছিলেন প্রার্থীরা। সেই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ খারিজ হয়ে গিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। শীর্ষ আদালত জয় পান তাঁরা। খুলে যায় চাকরির রাস্তা।
পরপর ইন্টারভিউ চলবে, ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে
তারইমধ্যে পর্ষদের তরফে জানানো হয়েছে, ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে। যাঁরা ইংরেজি মাধ্যম স্কুলের জন্য আবেদন করেছেন, তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। এই লম্বা ছুটি শেষ হলেই বাংলা মাধ্যমের স্কুলের চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ শুরু করা হবে। যেমন কলকাতার প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন ধার্য করা হবে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) এবং বুধবার (২৮ জানুয়ারি)। আবার বুধবার এবং বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝাড়গ্রামের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এভাবে ধাপে-ধাপে ফেব্রুয়ারির মধ্যেই সব জেলার প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা ফেলা হবে বলে পর্ষদ সূত্রে খবর।
ফেব্রুয়ারির মধ্যেই SSC একাদশ-দ্বাদশের নিয়োগ শেষ?
একইভাবে ফেব্রুয়ারির মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আপাতত যা ঠিক আছে, তাতে আগামিকাল কাউন্সেলিং সংক্রান্ত তথ্য প্রকাশ করবে এসএসসি। কমিশনের তরফে ইতিমধ্যে চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার কাউন্সেলিংয়ের পরে সুপারিশপত্র ও নিয়োগপত্রের অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থীরা।
{{/usCountry}}একইভাবে ফেব্রুয়ারির মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আপাতত যা ঠিক আছে, তাতে আগামিকাল কাউন্সেলিং সংক্রান্ত তথ্য প্রকাশ করবে এসএসসি। কমিশনের তরফে ইতিমধ্যে চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার কাউন্সেলিংয়ের পরে সুপারিশপত্র ও নিয়োগপত্রের অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থীরা।
{{/usCountry}}