WB Rain and Weather Forecast: টানা অস্বস্তিকর গরমের পর শুক্রবার সকাল থেকেই বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কার্যত বৃষ্টির দেখা মেলেনি। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয়েছিল সাধারণ মানুষকে। তবে শুক্রবার ভোর থেকেই কলকাতায় ঝড়-বৃষ্টির সূচনা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সকাল থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতেও ভোর থেকে হলুদ সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামেও আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে জানানো হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে উল্লেখযোগ্য বৃষ্টি হতে পারে। তবে মালদহে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
{{/usCountry}}অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে উল্লেখযোগ্য বৃষ্টি হতে পারে। তবে মালদহে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
{{/usCountry}}তাপমাত্রার ক্ষেত্রেও কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী দু’দিন দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই।