আজ দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘন কালো মেঘ ফের ঘনিয়ে আসতে পারে। এই আবহে আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় জারি আছে কমলা সতর্কতা। এর মধ্যে কলকাতা লাগোয়া কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ। আবার কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার বেগ ৮০ কিমি প্রতি ঘণ্টা ছুঁতে পারে। এদিকে উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। উত্তরেও আজ সব জেলায় জারি আছে কমলা সতর্কতা।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা লাগোয়া হুগলি, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কয়েকটি জায়গায়। এছাড়া পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে আজ। এরই সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে আজ ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার বেগ সেখানে ৮০ কিমি প্রতি ঘণ্টা ছুঁতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পারে। তারপর ক্রমে শহরের পারদ চড়বে। ১৪ এপ্রিল হতে হতে কলকাতার সর্বোচ্চ পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির ঘরে। আগামিকাল, ৯ এপ্রিলও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এর জন্য জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর ১৪ এপ্রিল পর্যন্ত আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গে।
এদিকে উত্তরে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে এবং এরই সঙ্গে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগের আশেপাশে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আগামিকাল দক্ষিণবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টির সতর্কতা জারি আছে। বাকি দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্রপাত সহ হালকা বৃ্ষ্টি হতে পারে। এরপর ১০ এপ্রিল দুই পাহাড়ি জেলা এবং জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকবে। তবে উত্তরের বাকি জেলাগুলিতেও সেদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত উত্তরের ওপরের পাঁচ জেলায় রোজ ঝড় এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
{{/usCountry}}এদিকে উত্তরে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে এবং এরই সঙ্গে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগের আশেপাশে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আগামিকাল দক্ষিণবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টির সতর্কতা জারি আছে। বাকি দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্রপাত সহ হালকা বৃ্ষ্টি হতে পারে। এরপর ১০ এপ্রিল দুই পাহাড়ি জেলা এবং জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকবে। তবে উত্তরের বাকি জেলাগুলিতেও সেদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত উত্তরের ওপরের পাঁচ জেলায় রোজ ঝড় এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
{{/usCountry}}