ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) শুনানি-পর্ব নিয়ে কিছুটা সুর নরম করল নির্বাচন কমিশন। সোমবার কমিশনের তরফে জানানো হয়েছে যে বৃদ্ধ-বৃদ্ধা (বয়স ৮৫-র বেশি), বিশেষভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে শুনানি হবে। ওই ধরনের ভোটারদের সশরীরে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হবে না। তাঁদের বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসার (বিএলও) তথা কমিশনের প্রতিনিধিরা। কোনও নথির যদি প্রয়োজন হয়, তাহলে তাঁরাই সংগ্রহ করে আনবেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
তৃণমূলের একটি দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে কমিশন

আর সেই সিদ্ধান্তের পরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে তাদের চাপের মুখেই নতিস্বীকার করল কমিশন। যে কমিশনকে বিজেপির ‘বি’ টিম বলেও আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। যদিও তৃণমূলের অপর একটি দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে কমিশন। রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হচ্ছিল যে শুনানিকেন্দ্রে বুথস্তরের এজেন্টদের রাখতেই হবে। কিন্তু সেই দাবি মেনে নেয়নি কমিশন।
মগরাহাটে 'হামলার' মুখে বিশেষ পর্যবেক্ষক
আর এমন একটা দিনে সেইসব ঘটনা ঘটেছে, যেদিন মগরাহাটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) শুনানি পর্বের কাজ সরেজমিনে দেখতে যাওয়ার সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এমনকী বিশেষ পর্যবেক্ষক যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির চালককে দরজা খুলে বের করে আনার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
কী বলছেন বিশেষ পর্যবেক্ষক?
বিষয়টি নিয়ে বিশেষ পর্যবেক্ষক জানিয়েছেন যে পুরো ঘটনা নিয়ে কমিশনের কাছে রিপোর্ট জমা দেবেন। ইতিমধ্যে পুরো ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে কথা হয়েছে। শুনানি পর্ব কেমন হয়েছে, সেটা সরেজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন। নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে কমিশন। কাজ করেই ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।
{{/usCountry}}বিষয়টি নিয়ে বিশেষ পর্যবেক্ষক জানিয়েছেন যে পুরো ঘটনা নিয়ে কমিশনের কাছে রিপোর্ট জমা দেবেন। ইতিমধ্যে পুরো ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে কথা হয়েছে। শুনানি পর্ব কেমন হয়েছে, সেটা সরেজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন। নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে কমিশন। কাজ করেই ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।
{{/usCountry}}