...
...
Next Story

WB SIR Latest Update: এসআইআর-এর সাথে যুক্ত ৭ এইআরও-কে সাসপেন্ড করার নির্দেশ, রাজ্যকে চিঠি নির্বাচন কমিশনের

সামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, ফরাক্কার এইআরও নীতীশ দাস, সুতির এইআরও শেখ মুর্শিদ আলম, ক্যানিং পূর্বে এইআরও সত্যজিৎ দাস, জয়দীপ কুণ্ডু, ডেবরার বিডিও তথা এইআরও দেবাশিষ বিশ্বাস, জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরীকে সাসপেন্ড করার জন্যে রাজ্যকে চিঠি লিখেছে নির্বাচন কমিশন।

Published on: Feb 16, 2026, 11:31:08 IST
By
Prefer HTon Google
Advertisement

এসআইআরে গাফিলতির জেরে বাংলার সাত আধিকারিক দ্রুত সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে এই নিয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে। কমিশনের দ্বারা সাসপেন্ড করতে বলা সাত আধিকারিকই এইআরও-র দায়িত্ব পালন করছিলেন হলে জানা গিয়েছে। এর আগেও রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। তবে সেবারে কোনও পদক্ষেপ করা হয়নি। এদিকে সম্প্রতি আবার রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে তলব করে জবাবদিহি চাওয়া হয়েছিল তা নিয়ে। এরপরই এবার সাত এইআরও-র বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ এল।

এসআইআরে গাফিলতির জেরে বাংলার সাত আধিকারিক দ্রুত সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। (PTI)
এসআইআরে গাফিলতির জেরে বাংলার সাত আধিকারিক দ্রুত সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। (PTI)

রিপোর্ট অনুযায়ী, সামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, ফরাক্কার এইআরও নীতীশ দাস, সুতির এইআরও শেখ মুর্শিদ আলম, ক্যানিং পূর্বে এইআরও সত্যজিৎ দাস, জয়দীপ কুণ্ডু, ডেবরার বিডিও তথা এইআরও দেবাশিষ বিশ্বাস, জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরীকে সাসপেন্ড করার জন্যে রাজ্যকে চিঠি লিখেছে নির্বাচন কমিশন।

এর আগে সম্প্রতি এইআরও এবং ইআরও-র বিরুদ্ধেও মাইক্রো অবজার্ভারদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। জানা গিয়েছে, ভাঙড়ের তৃণমূলের পঞ্চায়েত প্রধান শাহজাহান মোল্লা নাকি এসআইআর শুনানি নিয়ে মাইক্রো অবজার্ভারকে হুমকি দেন। এদিকে আরও অভিযোগ, বৈঠক ডেকে নাকি মাইক্রো অবজার্ভারদের হুমকি দিয়েছেন ভাঙড়ের বিডিও। অন্য এক ঘটনায় বারুইপুরে নাকি এসডিও হোয়াটসঅ্যাপ বার্তায় মাইক্রো অবজার্ভারকে বলেছেন, লজিকাল ডিসক্রেপেন্সির কেস নিয়ে বেশি নজরদারি না চালিয়ে তা পাস করিয়ে দেওয়া উচিত। এই সব ঘটনা পরে মাইক্রো অবজার্ভাররা নাকি নির্বাচন কমিশনে নালিশ করেন। এই আবহে মাইক্রো অবজার্ভারদের বিডিও অফিস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এরই সঙ্গে অভিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও শোনা যাচ্ছিল। এই আবহে এবার সাত আধিকারিককে সাসপেন্ড করতে বলে রাজ্যকে চিঠি দিল কমিশন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe