...
...
Next Story

WB SIR Latest Update: উঠল নাম, এসআইআর-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে স্বস্তিতে ২ হেভিওয়েট তৃণমূল প্রার্থী

এর আগে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল মন্ত্রী শশী পাঁজাকে। সেখানে তিনি নথি জমা করে এসেছিলেন। এই আবহে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর নাম আছে। এদিকে কাজল শেখ এবং তাঁর মায়ের নামও উঠেছে ২৭ মার্চ রাতে প্রকাশিত তালিকায়।

Published on: Mar 28, 2026, 12:17:09 IST
Advertisement

'বিচারাধীন' ছিল তাঁর নাম। তবে এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় এল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নাম। উল্লেখ্য, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার আগে পর্যন্ত শশী পাঁজার মনোনয়ন ঘিরে জটিলতা তৈরির সংশয় দেখা দিয়েছিল। তবে ২৭ মার্চ রাতে প্রকাশিত তালিকায় তাঁর নাম থাকায় আর কোনও সমস্যা রইল না তাঁর। আসন্ন নির্বাচনে শশীকে ফের শ্যামপুকুর থেকেই প্রার্থী করেছে তৃণমূল। এর আগে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল মন্ত্রী শশী পাঁজাকে। সেখানে তিনি নথি জমা করে এসেছিলেন।

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে তৃণমূলের দুই প্রার্থীর নাম
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে তৃণমূলের দুই প্রার্থীর নাম

এদিকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে বীরভূমের হাঁসানের তৃণমূল প্রার্থী কাজল শেখেরও। এর আগে কাজলের মায়ের নামও বিচারাধীন ছিল। এই দফায় তৃণমূল নেতার মায়ের নামও উঠেছে তালিকায়। তালিকায় নাম ওঠার পরে তিনি বলেছেন, 'বিজেপি চেয়েছিল বাংলার মানুষ যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আদালতে লড়াই করেছেন।'

উল্লেখ্য, রাজ্যের ছ’টি রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থীর নাম অ্যাজুডিকেশন বা বিচারাধীন তালিকায় ছিল। এই আবহে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের আবেদন, রাজনৈতিক দলগুলির প্রার্থীদের মামলাগুলি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এবং যদি দেখা যায়, কারও নাম বাদ পড়েছে তালিকা থেকে, তাহলে ট্রাব্যুনালের আপিলের শুনানিও যাতে দ্রুত হয়।

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক পর্বে গোটা রাজ্যে বাদ পড়ে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম। এই সব ভোটারের নামে এনুমারেশন ফর্মই জমা পড়েনি। তাই খসড়া তালিকা থেকেই বাদ পড়েছিল তাদের নাম। এর মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন। তারপর 'চূড়ান্ত তালিকায়' আরও প্রায় ৫ লাখ ভোটারের নাম বাদ পড়ে। এবং রিপোর্টে দাবি করা হয়, প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ১০ লাখ ভোটারের নাম বাদ গিয়ে থাকতে পারে। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ৭০ লাখেরও বেশি নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe